রাজ্য

দল থেকে বহিষ্কার হওয়ার আনন্দে মিষ্টি বিতরণ শুভেন্দু ঘনিষ্ঠ কণিষ্ক পণ্ডার, বললেন “পাপমুক্তি ঘটেছে”

সম্প্রতি শুভেন্দু অনুগামী কনিষ্ঠ পন্ডাকে তৃণমূল থেকে বহিষ্কার করে দেয়া হয়েছে। অবশ্য তাতে আক্ষেপ নেই তার। বরং বহিষ্কারের পর তিনি রীতিমতো এলাকায় মিষ্টি বিতরণ করেছেন। তিনি পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সম্পাদক ছিলেন। দল এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কনিষ্ক পন্ডাকে দল বিরোধী কাজ করার জন্য রবিবার দল থেকে বহিষ্কার করেছে। এছাড়াও তিনি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অযাচিত মন্তব্য করেছিলেন। অবশ্য বহিষ্কার হওয়ার জন্য একটু দুঃখ নেই তার মনে। বরং খুশি হয়ে বলেছেন, “পাপমুক্তি ঘটেছে।”

কনিষ্ঠ পন্ডা বেশ আনন্দের সাথেই বলেছে, “আমার এখন শান্তি লাগছে। এতদিন ধরে আমার একটা লজ্জা ছিল। এখন সে লজ্জাটা থেকে মুক্তি পেলাম। আমি তো আগেই বলে দিয়েছিলাম আমায় তারালে আমি চলে যাব।” সেই সাথে তিনি দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল ভোট কুশলী প্রশান্ত কিশোরকে কটাক্ষ করে জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ভেবে নি তিনি কি করছেন। শুভেন্দু অধিকারী বড় নেতা না পিকে বড় নেতা সেটা উনি একদিন নিশ্চয়ই বুঝবেন। এখন তো সবে সিনেমার ট্রেলার শুরু হয়েছে। আসল সিনেমা শুরু হবে ২০২১ এর নির্বাচনের সময়।”

তৃণমূল বিধায়ক অখিল গিরি কনিষ্ঠ পন্ডা বহিষ্কার সম্বন্ধে বলেছেন, “ওকে অনেক দিন আগেই বহিষ্কার করে দিতে হত তৃণমূল থেকে। দিনের পর দিন তৃণমূল জনোনেত্রী ও দলের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করছে। দল যে ওকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে, তা একদম সঠিক।” অন্যদিকে কাঁথিতে সদ্য খোলা শুভেন্দু অধিকারী সহায়ক কেন্দ্র কণিষ্ক পণ্ডাকে দল থেকে বহিষ্কার হওয়ার জন্য অভিনন্দন জানিয়েছে। তারা রাস্তায় মিষ্টি বিতরণ করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026