রাজ্য

গুরুতর পদক্ষেপ, শাসক শিবির থেকে বহিষ্কার করা হল কনিষ্ক পণ্ডাকে

দলবিরোধী কাজের জন্য এইবার রাজ্যের শাসক শিবির থেকে বহিষ্কার করা হল নেতা কনিষ্ক পণ্ডাকে। তিনি ছিলেন পূর্ব মেদিনীপুরের জেলা সম্পাদক। সম্প্রতি বেশ অনেকটাই বেসুরো হতে দেখা গিয়েছিল তাকে। তিনি প্রশ্ন তুলেছিলেন তৃণমূলের স্বাস্থ্যসাথী নিয়েও। সম্প্রতি শুভেন্দু অধিকারীর এক সহায়তা কেন্দ্র হতে কনিষ্ক পণ্ডা বলেছিলেন,যতদিন না নবান্ন থেকে মমতা সরকার সরছে, ততদিন পর্যন্ত দাদার এই সহায়তা কেন্দ্র চলবে। দিদি আপনি রেডি হোন। মেদিনীপুরের গামছা পরা এই ছেলেটা লড়বে আপনার বিরুদ্ধে। এইদিন নড্ডা আক্রমণের প্রসঙ্গেও কথা বলেন পণ্ডা। তার বক্তব্য,”বাংলায় যেভাবে জেপি নড্ডার কনভয় হামলার মুখে পড়ল, তা খুবই লজ্জার।” এমন করা বার্তার পরে রবিবার তাকে বহিষ্কার করা হয় তৃণমূল থেকে।

প্রসঙ্গত, ৪ ডিসেম্বর জেলা সভাপতিদের সাথে বৈঠক চলাকালীন পূর্ব মেদিনীপুরের নেতা শিশির অধিকারীকে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, নন্দীগ্রাম তথা গোটা পূর্ব মেদিনীপুরে দলবিরোধী কাজ চলছে। তারপর ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পকে কটাক্ষ করতে দেখা গিয়েছিল কণিষ্ক পণ্ডাকে।

উল্লেখ্য, শনিবার কাঁথিতে খোলা হয়েছিল শুভন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র। সেখানে দেখা গিয়েছিল গেরুয়া রঙ। সেই সভায় উপস্থিত ছিলেন কনিষ্ক পণ্ডাও। সেখানে তাকে আবারও দেখা গিয়েছিল তৃণমূলকে কটাক্ষ করতে। সেখানে তিনি বলেছিলেন,”তৃণমূল তো ত্যাগী। সেই ত্যাগ বোঝাতেই গেরুয়া রঙ। যতদিন না আমরা মুখ্যমন্ত্রীর পদ থেকে দিদিকে সরাতে পারছি। ততদিন চলবে এই আন্দোলন।”

সম্প্রতি শুভেন্দু অধিকারীর নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন কনিষ্ক। তার বক্তব্য, “শুভেন্দু অধিকারীজে খুনের চক্রান্ত চলছে। আমার সূত্র থেকে আমরা খবর পেয়েছি। তার নিরাপত্তা প্রয়োজন জরুরি ভিত্তিতে। ” সেই বিষয়ে তিনি কথা বলতে গিয়েছিলেন রাজ্যপালের কাছে৷

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026