প্রবল শক্তি বাড়িয়ে এই সময়ে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আমফান'
স্থলভাগের আরও কাছে এসে গেছে ঘূর্ণিঝড় আমফান। এই মুহূর্তে দিঘা থেকে মাত্র ২৮০ কিলোমিটার দূরে অবস্থান করছে আমফান। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ দুপুরের দিকেই উপকূলে আছড়ে পড়তে চলেছে আমফান। আজ দুপুর ৩.১০ মিনিট নাগাদ স্থলভাগে আছড়ে পড়বে আমফান। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে ১৫৫-১৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আমফান পশ্চিমবঙ্গে সর্বপ্রথম আঘাত হানবে সাগরদ্বীপে। সাগরদ্বীপ ছাড়াও দক্ষিণ ২৪ পরগণার কুলতলি, গোসাবা, বাসন্তী প্রভৃতি অঞ্চলে এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে।
দক্ষিণ ২৪ পরগণার এই অঞ্চল গুলি ছাড়াও উত্তর ২৪ পরগণার হাসনাবাদ, সন্দেশখালি, পূর্ব মেদিনীপুরের দিঘা, মন্দারমনি, তাজপুর আমফানের প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। মৌসম ভবনের তরফে গতকালই জানানো হয়েছিল, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার উপকূলীয় অঞ্চলে প্রচুর ক্ষয়ক্ষতি হতে পারে। কয়েক লক্ষ কাঁচা বাড়ি ভেঙে যাওয়ার আশঙ্কা করা হয়েছিল।
এদিকে সোমবার থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় এনডিআরএ এর টিম মোতায়েন করা হয়েছে। নবান্নে কাল খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকল রাজ্যবাসীর কাছে অনুরোধ করেছেন, আজ দুপুর ১২টার পর যেন কেউ বাড়ির বাইরে না বের হয়। রাজ্যে ইতিমধ্যেই চার লক্ষের বেশি মানুষকে উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবিরে রাখা হয়েছে।
আইপিএলের প্রথম ম্যাচেই নজরে এল বড় প্রশ্ন—কেন ক্যামেরন গ্রিন বল করলেন না? ২৫ কোটির এই…
ভারতে ইলেকট্রিক যানবাহনের চাহিদা দ্রুত বাড়ছে। পেট্রোল-ডিজেলের খরচ থেকে বাঁচতে এখন অনেকেই ঝুঁকছেন ই-স্কুটারের দিকে।…
বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষা নিয়ে অনেকেই চিন্তায় থাকেন। কোথায় টাকা রাখলে নিরাপদ থাকবে এবং নিয়মিত…
ওয়াংখেড়েতে আরও এক বার মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হারল কলকাতা নাইট রাইডার্স। ২২০ রান করার পরও…
টলিউড অভিনেতা Rahul Arunoday Banerjee-র মৃত্যুর পর ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসতেই গোটা ঘটনাকে ঘিরে তৈরি…
বিধানসভা ভোটের আগে বড় রাজনৈতিক চমক! পশ্চিমবঙ্গে ‘যুবসাথী’ প্রকল্পের সাফল্যের পর এবার সেই পথেই হাঁটতে…