Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bhojpuri Video: বিয়ের রাতে খাটে ঝড় তুললেন আম্রপালি দুবে ও নিরাহুয়া, সমস্ত সীমা ছাড়িয়ে গেলেন

Updated :  Wednesday, April 10, 2024 3:01 PM

ভোজপুরি সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে আসামাত্রই একেবারে জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র তার নতুন গান নয়, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরি সিনেমা জগতের এমন একজন তারকা যার নামেই সিনেমা সুপারহিট হয়ে যায়। তার মত তারকা ভোজপুরি সিনেমার জন্য অত্যন্ত লাভকারী কারণ তার জনপ্রিয়তার উপরে ভর করেই ভোজপুরি সিনেমা অন্য মাত্রায় পৌঁছেছে। তিনি ইতিমধ্যেই এমন কিছু ছবিতে অভিনয় করেছেন, যে সমস্ত ছবি ভোজপুরি দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, ছত্তিশগড়ের মত রাজ্যে দীনেশ লাল যাদবের ছবি এসেছে মানেই সুপারহিট।

তার সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও দীনেশ লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

ভোজপুরি ফিল্ম রাম লখন একটি খুব জনপ্রিয় ছবি যেটিতে দীনেশ লাল যাদবকে আমরা প্রধান ভূমিকায় দেখেছিলাম। এই ছবির মনবা না রাজা তব তু চিখ লেবা হো গানটি বেশ হিট গান হয়েছে। এই গানে মধুচন্দ্রিমার একটি দৃশ্য রয়েছে, যেখানে আম্রপালি ও নিরাহুয়ার অসাধারণ রসায়ন দেখা যায়। গানটি শুরুর দৃশ্যেই দেখা যায় নায়িকা একটি ডিপ নেকের ব্লাউজ পরেছেন। তাকে সেখানে দেখেই নায়কের মন পরিবর্তন হয় এবং তারপরে চলে উদ্দাম রোম্যান্স। আদতেই ভিডিওটি বেশ বিনোদনমূলক।