ভদ্রেশ্বর: করোনা আবহে বহু মানুষ কর্মহীন হয়ে পড়েছে। ফলে অবসাদ গ্রাস করেছে অনেককেই। কেউ কেউ আবার অবসাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন। গত কয়েক মাসে এর ফলে আত্মহত্যার সংখ্যা অনেক বেড়েছে। আর এবার কর্মহীন হয়ে পড়ে অবসাদ সহ্য করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিলেন এক বিমানবন্দর কর্মী। ঘটনাটি ঘটেছে ভদ্রেশ্বরের তেলিলিপাড়ায়। মৃতের নাম রজত বিশ্বাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮। আজ, বুধবার সকালে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রজতের পরিবার সূত্রে জানা গিয়েছে, গত এপ্রিল মাস থেকে কর্মহীন হয়ে পড়েন তিনি। পরবর্তীকালে অনেক জায়গায় কাজ খোঁজার চেষ্টা করেন তিনি। কিন্তু তাতে কোনও লাভ হয়নি। ফলে দিনে দিনে মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন রজত। কিন্তু তার পরিণতি এত নির্মম হবে, তা পরিবারের কেউ ঘুনাক্ষরেও টের পায়নি। রজতের মৃতদেহটি ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ।
ডিজিটাল পেমেন্টের দুনিয়ায় বড় আপডেট আনল Google Pay। নতুন ‘Pocket Money’ ফিচারের মাধ্যমে এখন আর…
বাংলায় গরম ক্রমশ বাড়ছে। আবহাওয়া দফতরের মতে, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ৫ থেকে ৭…
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক সম্প্রতি রাজনীতিতে যোগ দিয়ে নতুন অধ্যায় শুরু করেছেন। রাজ্যসভার সাংসদ…
কলকাতা নাইট রাইডার্স—এক সময় আইপিএলের অন্যতম সফল দল। তিনবার ট্রফি জেতা এই ফ্র্যাঞ্চাইজির নাম শুনলেই…
ভোটের আবহে ফের তোলপাড় বাংলা! প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে শনিবার সকালেই হানা দিল এনফোর্সমেন্ট…
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার সরাসরি…