Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

রাষ্ট্রপতি ভবনে আত্মঘাতী সেনা জওয়ান

Updated :  Wednesday, September 9, 2020 5:47 PM

নয়াদিল্লি: রাষ্ট্রপতি ভবনে এক জওয়ানের আত্মহত্যার ঘটনা প্রকাশ্যে এল। গলায় ফাঁস দিয়ে ওই জবান আত্মহত্যা করেছে বলে খবর। মৃতের নাম টেক বাহাদুর থাপা। নেপালের তিখায়ানের বাসিন্দা তিনি।

পুলিশ সূত্রের খবর, নিজের ঘরের সিলিং ফ্যানে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন ওই জওয়ান। যদিও ঘর থেকে কোন সুইসাইড নোট পাওয়া যায়নি। এদিন ভোর চারটে নাগাদ এই ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে। তবে কী কারণে আত্মহত্যা, তা এখনও জানা যায়নি। সমস্ত ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।