Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ananya Pandey: উরফিকে পেছনে ফেলল জাহ্নবী কাপুর, নায়িকার হটনেস দেখে কাঁত ভক্তরা

Updated :  Tuesday, November 29, 2022 2:40 PM

বছর তিনেক হল বলিউড ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছে তার। ২০১৯’এ ‘স্টুডেন্ট অফ দ্যা ইয়ার ২’এর হাত ধরেই বলিউডে নিজের অভিনয় জীবন শুরু করেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ, কার্তিক আরিয়ানের পাশাপাশি দীপিকা পাডুকন, সিদ্ধান্ত চতুর্বেদী, ঈশান খট্টরের মতো অভিনেতাদের সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছে তাকে। কারাণ জোহারের সাথেও কাজ করেছেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে! হ্যাঁ ঠিকই ধরেছেন বলিউডের তরুণ অভিনেত্রী চ্যাঙ্কি পান্ডে কন্যা অনন্যা পান্ডের কথাই হচ্ছে।

কয়েকদিন আগেই তার অভিনীত ‘লাইগার’ মুক্তি পেয়েছে বড়পর্দায়। ছবিতে বিজয় দেবারাকোন্ডার বিপরীতেই দেখা মিলেছে অনন্যা পান্ডের। ছবির প্রতিটি গানই হিট দর্শকমহলে। তবে এবার ছবির সূত্র ধরে নয়, নিজের বোল্ড লুককে কেন্দ্র করেই চর্চার আলোয় উঠে এসেছেন তিনি। উল্লেখ্য, খুব সম্প্রতি একটি ফ্যাশন শো তে অংশ নিয়েছিলেন তিনি। সেখানেই সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অনন্যা পান্ডে। বলাই বাহুল্য, এদিন অভিনেত্রীর বোল্ডনেস রীতিমতো সকলের নজর কেড়েছে।

সোমবার সন্ধ্যাবেলা একটি র‍্যাম্প শোয়ের আয়োজন করা হয়েছিল। সেখানেই বোল্ডলুকে দেখা মিলেছে অনন্যার। এদিন র‍্যাম্পের মঞ্চে নীল ডিজাইনার পোশাকে ছিলেন তিনি। নীল টিউব ব্রা ও ফেদার কাটিং হাই থাই স্লিটেড স্কার্টে ছিলেন অভিনেত্রী। এই স্কার্টে তার ভিতরের নীল অন্তর্বাসও ছিল স্পষ্ট। পোশাকের পাশাপাশি তার মেকাপ, হেয়ার স্টাইল সবটাই নজর কেড়েছে সকলের। এক কথায় বলা যায়, এদিন সকলকে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। তাকে দেখে মুগ্ধ ভক্তরাও। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় রীতিমতো ভাইরাল সেই ছবিই।