Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

করোনা টিকা নিতে গিয়ে নাটক! অঙ্কিতার আচরণ দেখে ক্ষুব্ধ নেট নাগরিকরা

Updated :  Saturday, May 8, 2021 9:44 PM

করোনা পরিস্থিতিতে দেশের অবস্থা বেশ সঙ্কটজনক। করোনার দ্বিতীয় পর্যায়ে রীতিমতো বেহাল সারা ভারতবর্ষ। করোনার এই দ্বিতীয় ঢেউতে ছোট থেকে বড় কেউ রেহাই পায়না। প্রতিদিন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে প্রায় লক্ষাধিক মানুষ করোনাতে সংক্রামিত হচ্ছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এই মহামারির সাথে লড়তে এখন সকলে মাস্ক স্যানিটাইজারের সাথে ভ্যাক্সিন ও নিচ্ছেন। তবে এসবের মাঝে অনেকে টীকা নিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তবে চিকিৎসার অনেকে সুস্থ হয়ে উঠেছেন। যেমন সোনু সুদ করোনা টিকা নিয়ে অসুস্থ হলেও আজ তিনি পুরোপুরি সুস্থ।

হিন্দি ধারাবাহিকের অন‍্যতম জনপ্রিয় নায়িকা অঙ্কিতা লোখান্ডে। ‘পবিত্র রিস্তা’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পা রাখেন। কিছুদিন আগে বলিউডেও ইতিমধ‍্যেই পা রেখেছেন তিনি। কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মণিকর্ণিকা ছবি দিয়ে বলিউডে অভিষেক করেন তিনি। এরপর বাঘি থ্রি ছবিতেও দেখা গিয়েছে অঙ্কিতাকে। অঙ্কিতার আরো একটি পরিচয় আছেন। তিনি অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন বান্ধবী। অভিনেতা নেই তবে তাঁর মৃত্যুর পর পুরোপুরি ভেঙে পড়েছিলেন। এখন মুভ অন করে নিজের জীবনে এগিয়ে গিয়েছেন। বয়ফ্রেন্ড ভিকি কৌশলের সাথে দিব্যি আছেন অঙ্কিতা।

গত বছর ডিসেম্বর মাসে ৩৫ এ পা দিয়েছেন তিনি। ১৮ থেকে ৪৫ পর্যন্ত টিকাকরণ শুরু হতেই নিজের নামও লিখিয়ে ফেললেন অভিনেত্রী।এবার করোনার এই ভয়াবহ অবস্থায় করোনার ভ্যাকসিন নিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। নিজের ইনস্টা হ‍্যান্ডেলে টিকা নেওয়ার ভিডিও শেয়ার করেছেন অঙ্কিতা। টিকা নিতে গিয়ে অভিনেত্রী যা করলেন তা দেখে অনেকেই কটাক্ষ করতে বাধ্য হলেন অভিনেত্রীকে।

কি আছে ভিডিয়োটিতে? দেখুন একনজরে।অভিনেত্রীর শেয়ার হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুযায়ী, ইঞ্জেকশন দেখে রীতিমতো ভয়ে পেয়েছেম
। সুঁচ বেঁধানোর আগেই কাবু হয়ে গিয়েছেন। এ দিকে টিকাকরণ কেন্দ্রের স্বাস্থ্য কর্মীরা তাঁকে যত বোঝাতে যাচ্ছে ততই আপ্রাণ বোঝানোর চেষ্টা করছেন, যত ভয় পাচ্ছেন তত ব্যথা পাবেন না অঙ্কিতা। আবার কখনো হেসে ফেলছেন তো কখনো গ্লাভস পড়া হাত দিয়েই চোখমুখ ঢাকছেন, আবার ঠাকুরকে ডাকছেন।

এই পুরো ভিডিয়োটি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে শেয়ার কর ক্যাপশানে লিখেছেন, ‘আমি আমার টিকা নিলাম। আপনারাও যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে নিন। এই ভিডিও শেয়ার হতেই লক্ষাধিক মানুষ দেখেছেন। অনেকে প্রশংসা করলেও ভিডিয়োর কমেন্ট বক্সে উঠে এল নানান কটুক্তি। একজন নেটনাগরিক লিখেছেন, ‘একটা ইঞ্জেকশন নেওয়ার জন‍্য এত নাটক’ আবার আরেকজন লিখেছেন, ‘কত জায়গায় পাওয়া যাচ্ছে না টিকা আর ইনি নাটক করছেন’। তবে অভিনেত্রীর ভ্যাক্সিন নেওয়ার এই ভিডিও বেশ ভাইরাল হয়।