পলিটিক্স

তারাপীঠে পুজো দিলেন অনুব্রত, মায়ের কাছে আবদার করলেন ২২৫টি সিট যাতে টিএমসি পায়

বিধানসভা ভোট যত কাছে আসছে ততই শাসকদলের অন্তর্কলহ স্পষ্ট হচ্ছে। রীতিমতো দল ছাড়া হিড়িক পড়ে গিয়েছে তৃণমূলে। এই ভাঙ্গনের মাঝে মা তারার কাছে প্রার্থনা করলেন বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মায়ের কাছে প্রার্থনা করলেন তৃণমূল যেন এই বারের বিধানসভা নির্বাচনে ২২৫টি আসন দখল করতে পারে। পাশাপাশি তিনি বৃদ্ধ নেতাদের মানভঞ্জন এর চেষ্টা করছেন ক্রমাগত।

এদিন সকালে তারাপীঠে পুজো দিতে যান অনুব্রত মণ্ডল। পুজো দিয়ে বেরিয়ে নাম না করে কটাক্ষ করে শুভেন্দু অধিকারী কে উদ্দেশ্য করে বললেন,”যারা ধান্দাবাজ তারা বেরিয়ে যাবে। এইরকম দু’চারটে নেতা বেরিয়ে গেলে কিছু হবে না। কর্মীরাই নেতা তৈরি করে। এরপরেও কর্মীরাই নেতা তৈরি করবেন।”

এরপর তিনি জানিয়েছেন মায়ের কাছে তিনি ২২৫টি আসন চেয়েছেন। তিনি নিশ্চিত যে বাংলায় ফের তৃণমূল সরকার গঠন করতে চলেছে। তবে এদিন কালনার বিক্ষুব্ধ তৃণমূল বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডুকে ফোন করেছেন অনুব্রত মণ্ডল। সেখানে বলেছেন,”কোথাও যাবি না। দলে তোর মত ছেলে দরকার।” রাজ্যের মন্ত্রী আশীষ বন্দোপাধ্যায় এর সঙ্গে বৈঠক করেছেন অনুব্রত এ দিন সন্ধ্যেবেলা। তবে সেই বৈঠকে কি নিয়ে আলোচনা হয়েছে তা এখনো জানা যায়নি।

শুভেন্দুর দল ও ত্যাগের পর একের পর এক অনেকে তৃণমূল ছেড়ে দিচ্ছেন। দলের একের পর এক দাপুটে নেতা দলের বিরুদ্ধে সরব হতে শুরু করেছেন। একে একে ইস্তফা দিয়ে দল ছেড়ে দিয়েছেন একাধিক নেতা। গুঞ্জন ছড়িয়ে আছে বীরভূমের আরো দুই নেতা দলবদল করতে চলেছেন। তাদের মধ্যে একজন আশিস বন্দোপাধ্যায়। এই কারণে মন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে তার সমস্ত অভাব-অভিযোগ শুনেছেন অনুব্রত মণ্ডল। অন্য দিকে, এদিন বিশ্বজিৎ কুণ্ডুর দলের বিরুদ্ধে মুখ খুলেছেন। সাংসদ সুনিল মন্ডলের বাড়িতে অনুব্রতের বৈঠকেও তিনি উপস্থিত ছিলেন বলে জানা যায়। ফলে, বর্তমানে ভোটের আগে তৃণমূলে দলবদল এর হাওয়া তুঙ্গে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026