রাজ্য

নাড্ডা কনভয় হামলার পর অতিরিক্ত সতর্ক কেন্দ্র, স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরে বজ্রআঁটুনি নিরাপত্তা

কিছুদিন আগেই বাংলা সফরে এসেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তার সফরের দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার যাওয়ার সময় তার কনভয়ে আচমকা ইট পাথর দিয়ে হামলা করে বিক্ষোভকারীরা। আর এই ঘটনার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ফের ১৯ ডিসেম্বর বাংলা সফরে আসার কথা ঘোষণা করেন। তবে নাড্ডার কনভয় হামলার পর কেন্দ্র সরকার একটু সজাগ হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পশ্চিমবঙ্গ সফরের সময় তাই বাড়তি নজর রাখছে কেন্দ্রীয় নিরাপত্তা এজেন্সিগুলি।

বাংলা সফরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর সাথেঅপ্রীতিকর কিছু ঘটনা ঘটে যেতে পারে সেই কথা ভেবেই স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের সময় নিরাপত্তারক্ষীর সংখ্যা অনেকটা বাড়ানো হচ্ছে। এবার তার যাত্রাপথ থেকে শুরু করে সভাস্থল অব্দি সব জায়গাতেই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থা। এমনিতেই স্বরাষ্ট্রমন্ত্রীর এবারের বাংলা সফর পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্যে। তারমধ্যে অমিত শাহের কাছে এসে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করতে পারে বলে বঙ্গ রাজনীতিতে জোর জল্পনা-কল্পনা চলছে। এই পরিস্থিতিতে শাহের বাংলা সফর ঘিরে উত্তপ্ত বঙ্গ রাজনীতি।

এবার অমিত শাহের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনীর জওয়ান ছাড়াও রাজ্য পুলিশের সশস্ত্র অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে। অমিত শাহ কে ঘিরে থাকবে নিরাপত্তারক্ষীদের একটি বলয়। এছাড়াও তার চারিধারে নিরাপত্তারক্ষীরা উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। কনভয়ের সময় সাধারণ মানুষের সাথে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর জওয়ানরা মিশে থাকবে। যাতে না আর কোন বিক্ষোভের সুযোগ পায় কেউ। এছাড়া ভিড় করা মানুষদের দেহ তল্লাশি করার সম্ভাবনা আছে প্রবল।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বাংলায় আসছে। প্রথম দিনই তিনি পূর্ব মেদিনীপুরে একটি দলীয় সভা করবেন। ইতিমধ্যেই সিআরপিএফের তরফ থেকে রাজ্য পুলিশের ডিজিকে চিঠি দেয়া হয়েছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য। এছাড়াও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে যাবেন বা যেখানে সভায় উপস্থিত থাকবেন, এই জায়গার রেইকি করবে নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় এজেন্সি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026