পলিটিক্স

আর দশ মিনিট বসুন, সময় হয়ে গেছে, একসঙ্গে বাড়ি যাব, আরামবাগের সভা ছেড়ে যাওয়া জনতাকে অনুরোধ দিলিপের

বৃহস্পতিবার বিকেলে আরামবাগের সভায় বক্তব্য রাখছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। সেখানে শাসকদলের বিরুদ্ধে তিনি একরাশ অভিযোগ করেছেন। পরের পর বক্তব্য তিনি শাসকদলের বিরুদ্ধে আক্রমণ করেছিলেন। তবে রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পকে তিনি ‘যমের দুয়ারে সরকার’ প্রকল্প বলে কটাক্ষ করেছেন। আর এই মন্তব্যের পরেই হঠাৎ করে তার সভা ছেড়ে বেরিয়ে যেতে থাকেন মানুষ। সেই সময় দিলীপ ঘোষ সভার মানুষদের অনুরোধ করেন,”একটু বসুন।”

এদিন বিজেপির রাজ্য সভাপতি কে রীতিমত অনুনয়-বিনয় করতে দেখা গেল মানুষের উদ্দেশ্যে। তিনি আজ বলেছেন পশ্চিমবঙ্গের যা অবস্থা তার জন্যে দায়ী সম্পূর্ণরূপে তৃণমূল। ঠিক তখন তিনি দেখলেন তার জনসভা থেকে দলে দলে লোক বেরিয়ে যাচ্ছে। সেই ব্যাপারটি নজর করার পরে মানুষজনকে ফিরিয়ে আনার জন্য দিলীপ ঘোষ অনুরোধ করলেন,’কি হলো? আর দশ মিনিট বসুন। সময় হয়ে গেছে। একসঙ্গে বাড়ি যাবো। আমি তো অনেক দুর যাবো। আপনারা তো কাছেই যাবেন। একটু বসুন।’

সকলকে আবার জনসভায় ফিরিয়ে আনার পর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বললেন, যেভাবে তৃণমূলের লোকেরা দল ছেড়ে চলে যাচ্ছেন, আর কয়েকদিন পরে পিসি ভাইপো ছাড়া বাড়ি পাহারা দেবার জন্য আর কেউ থাকবে না। তার আরো কটাক্ষ, তৃণমূলের বিধায়ক, পঞ্চায়েত প্রধান দের ফোন ধরার জন্য আলাদা লোক দেওয়া হয়েছে। তারে ফোন এক এক জন পুলিশ কর্মী ধরছেন। পাছে যদি বিজেপির লোকের সঙ্গে কথা বলে দল ছেড়ে পালিয়ে যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026