রাজ্য

“দিনে এই লোক, রাতে ওই লোক”, বৈশাখীকে কুরুচিকর আক্রমণ অনুব্রতের

গেরুয়া শিবিরের নেত্রী বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে (Baishakhi Banerjee) ব্যক্তিগত এবং কুরুচিকর আক্রমণ করলেন শাসক শিবিরের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। এইদিন আউশগ্রামে ঘাসফুল শিবিরের এক সভা থেকে বৈশাখীকে উদ্দেশ্য করে তিনি বলেন,”দিনে এই লোক, রাতে এই লোক। বার বার লোক চেঞ্জ করছে।” পাশাপাশি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) তিনি ‘বেইমান’ বলে কটাক্ষ ও করেন।

এই দিনের সভা থেকে অনুব্রতকে বলতে শোনা যায়,”বেইমান প্রধানমন্ত্রী মোদী। কোনও কথা রাখেনি আর মোদী বলছে বাংলাকে নাকি সোনার বাংলা করবে। আগে গুজরাটকে তো করো। কিছুনা, মমতাকে হিংসে করছে মোদী। একের পর এক সব বিক্রি করে দিচ্ছে মোদী সরকার। রেল বিক্রি করছে। কয়লা খনি বক্রি করছে। সবই বিক্রি করে দিচ্ছে। লকডাউনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের চাল ফি করে দিল। কেন্দ্রীয় সরকার মাত্র তিন মাস চাল দিল। কিন্তু মমতা তা করেননি জুন মাস পর্যন্ত চাল দেওয়ার কথা ঘোষণা করে দিয়েছেন।”

এইদিন তিনি আরও দাবি করে,”আমরা জেল খাটবো। তবু দল ছাড়ব না। অনেক নেতা দল ছেড়ে চলে যাচ্ছেন। তাতে কিছুই হবেনা। তৃণমূল কংগ্রেসের কিছুই হবেনা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজ করেছেন মমতা চলে গেলে সব শেষ হয়ে যাবে। বাংলাটা একে বারে অন্ধকারে চলে যাবে। বাংলার উন্নয়ন বন্ধ হয়ে যাবে”

এইদিন তিনি আরও বলেন,”বিদেশের মানুষজন বলছে এমন মানুষ পাওয়া যাবে না। এমন মুখ্যমন্ত্রী পাওয়া যাবে না।” এদিন মিমকেও ‘বিজেপির দালাল’ বলে আক্রমণ করেন অনুব্রত। তিনি বলেন, “হায়দরাবাদ থেকে বাংলায় এসে কিছু করতে পারবে। চ্যালেঞ্জ করছি, গোহারা হারাব।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026