পলিটিক্স

মমতা আর ক্ষমতায় ফিরবেন না, ডায়মন্ড হারবারের সভা থেকে বক্তব্য শোভনের

ডায়মন্ড হারবারে এদিন দলীয় কর্মসূচিতে গিয়ে পৌঁছলেন বিজেপির কলকাতা জোনের পর্যবেক্ষক শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। তার সাথে ছায়াসঙ্গী হিসেবে ছিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় ( Baishakhi Banerjee)। ডায়মন্ড হারবারের বিষ্ণুপুরে ট্যাবলো করে রোড শো করার কথা থাকলেও তারা এদিন পায়ে হেঁটে তাদের সভা করলেন। এই সভাতে দেখা গেল রীতিমতো জনজোয়ার। অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Baneejee) এর এলাকার ডায়মন্ড হারবারে বিজেপি কর্মসূচিতে এত মানুষের ঢল দেখে উচ্ছ্বসিত শোভন বৈশাখী।

শোভন চট্টোপাধ্যায় বলেন,” পায়ে হেঁটে মিছিল করতে হবে কারণ আমাদের ট্যাবলো যাওয়ার মত জায়গা নেই। যখন মানুষ রাস্তায় নেমে আসে তখন কোনো পথ থাকে না। আজ তৃণমূল মানুষকে পথ দেখাচ্ছে। এই পথে চলে মানুষ বিজেপিকে বরণ করে নেবে। শত বাধা শত প্রতিরোধ থাকা সত্ত্বেও আজ মানুষ রাস্তায় নেমেছে।”

শোভন দাবি করেছেন,” অভিষেকের সব নির্বাচন আমি করিয়েছিলাম। কিন্তু আজ বুঝতে পারছি বাংলার কত বড় সর্বনাশ হয়েছে। সেই প্রায়শ্চিত্ত করার জন্য এই জনসভা।’ এছাড়াও মুখ্যমন্ত্রী কে আক্রমণ করে কলকাতার প্রাক্তন মেয়র শোভন চ্যাটার্জি বললেন,” মমতা (Mamata Banerjee) মানুষের থেকে অনেক দূরে। তৃণমূলে বছর সরকার করতে পারবে না।” অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নন্দীগ্রামে প্রার্থী হওয়া নিয়ে শোভন চট্টোপাধ্যায় বললেন,” মমতা যেখান থেকে প্রার্থী হোক মানুষ আর তাকে বিধানসভায় নেবে না।”

তবে শুধুমাত্র শোভন চট্টোপাধ্যায় নন, এদিন কলকাতার বিজেপির সহ-আহ্বায়ক বৈশাখী বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে বলেন,” ঘরে ঘরে পদ্ম, দিদিমণি জব্দ।’ পায়ে হেঁটে কেন জনসভা, এই প্রশ্নের উত্তরে বৈশাখী বলেন,” এখানে আসার পথে আজ মানুষ আক্রান্ত হয়েছেন। যে মুহূর্তে আমরা এটা শুনেছি আমরা ঠিক করেছি এদের সঙ্গে পা মিলিয়ে সভাস্থলে যাব। এখানে সন্ত্রাস আছে। মানুষ সেই সন্ত্রাস এবং হিংসা উপেক্ষা করে এসেছে। এতে পরিষ্কার বোঝা যাচ্ছে ডায়মন্ডহারবারের মানুষ আমাদের সাথে আছেন।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026