রাজ্য

“রথযাত্রায় সবাই নাচবে, তারপর আমি খেলা দেখাবো”, হুঁশিয়ারি অনুব্রতর

একুশে নির্বাচন দোরগোড়ায় চলে এসেছে। প্রতিটি রাজনৈতিক দল তাদের সমস্ত ক্ষমতা দিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে তাদের প্রচার কাজ শুরু করে দিয়েছে। এরইমধ্যে প্রচার করার জন্য বিজেপির মাস্টার স্ট্রোক হলো রথযাত্রা। এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা নেতৃত্বে রথযাত্রার সূচনা হবে। তবে বিজেপির রথযাত্রা নিয়ে শুরু হয়েছে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব। এবার রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন বীরভূমে তৃণমূল জেলা সভাপতি তথা দাপুটে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)।

আজ অর্থাৎ শুক্রবার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বিজেপির রথযাত্রার তীব্র সমালোচনা করেছে। তিনি বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “রথযাত্রার দিন সবাই নাচবে আর আমি দেখব। তারপর আমি খেলা শুরু করবো ওরা দেখবে।” আসলে আজকে অনুব্রত মণ্ডল নানুরের একটি জনসভায় উপস্থিত ছিলেন। সেখানে ছিলেন অভিজিৎ সিংহ, অসিত মাল, করিম খান প্রমুখরা। এছাড়াও এদিন অনুব্রত মণ্ডল সভা থেকে বলেন, “প্রধানমন্ত্রীর শুধু মিথ্যা কথা বলে। ওর পকেট এ মিথ্যা কথা থাকে। বাংলা এসে পকেট থেকে মিথ্যা বের করবে আর বলবে। তবে বাংলার মানুষ বোকা না। মানুষের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা করবেন তা দেখার মত। ২০ লাখ মানুষের বাড়ি বানিয়ে দেবে তৃণমূল কংগ্রেস সরকার।”

এছাড়াও আজ রাজ্যের বাজেট প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন, “মুখ্যমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছে তা সাধারণ মানুষের জন্য। এই বাজেটে সাধারণ মানুষ খুব খুশি হবে।” এছাড়াও তিনি এদিন সিএএ প্রসঙ্গে বলেছেন, “আগে ওটা চালু করে দেখাক। এই বাংলা রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ ও নেতাজির। এখানে বাংলার মানুষ সিএএ মেনে নেবে না।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026