রাজ্য

৬০ বছরের উর্ধ্বে হলেই পেনশন, বিধবাদের ভাতা, রাজ্যের বাজেটে কল্পতরু মমতা

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ শুক্রবার রাজ্যের অন্তর্বর্তী বাজেট অধিবেশন করেন। আজকের বাজেট অধিবেশনে এমনিতেই সবার প্রত্যাশা ছিল যে বেশ কিছু প্রকল্প ঘোষণা করতে পারে রাজ্য সরকার। কারণ একুশে বিধানসভা নির্বাচন দোরগোড়ায় এসে পৌঁছেছে। ঠিক প্রত্যাশামতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ রাজ্যবাসীর জন্য হয়ে উঠেছিলেন কল্পতরু। তিনি আজকের বাজেট অধিবেশনে একগুচ্ছ প্রকল্পের কথা ঘোষণা করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বয়স্কদের জন্য এবারের বাজেটে একটি বড় ঘোষণা করেছেন। ভোটের আগে রাজ্যে প্রবীণ নাগরিক ও বিধবাদের এবার বাজেটে বিশেষ সুবিধা আছে। তিনি জানিয়েছেন, ৬০বছরের উর্ধ্বে রাজ্যের সব বাসিন্দাই মাসিক পেনশন পাবেন। এছাড়া বিধবাদের জন্য বড় ঘোষণা করেছে তৃণমূল সুপ্রিমো। তিনি জানিয়ে দিয়েছেন, ১৮ বছরের উর্ধ্বে প্রত্যেক বিধবাকে রাজ্য সরকার মাসিক ভাতা দেবে। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক বিধবা সুবিধা পাবে।

অবশ্য মুখ্যমন্ত্রীর একগুচ্ছ প্রকল্পের কড়া নিন্দা করেছে বাম বিজেপিরা। বাম নেতা সুজন চক্রবর্তী কটাক্ষ করে বলেছেন, এই বাজেট সম্পূর্ণভাবে অবাস্তব। রাজ্যের কোষাগারে এত টাকা নেই যে মুখ্যমন্ত্রী এত প্রকল্পের কথা বলে দিল। সমস্তটা ভোটের চমক। অন্যদিকে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ মানুষকে ভুল বুঝাচ্ছে। উনি যা প্রকল্পের কথা বলেছেন তা করার জন্য রাজ্যের অত টাকা নেই। ওত কোটি টাকা কে দেবে?

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026