Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

আর কিছুদিনের অপেক্ষা! স্পষ্ট অনুষ্কার বেবি বাম্পের ছবি

Updated :  Monday, November 30, 2020 4:01 PM

‘বিরুষ্কা’র অনাগত সন্তান ইতিমধ্যেই পাপারাৎজিদের চর্চার বিষয় হয়ে উঠেছে। এর মধ্যেই অনুষ্কা শর্মা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন হসপিটালের কর্মীদের মাঝে তাঁর ছবি। তবে এরা কেউই প্রকৃত হসপিটালের কর্মী নন, প্রত্যেকেই অভিনেতা-অভিনেত্রী। হসপিটালটি একটি শুটিংয়ের সেট। কিছুদিন আগেই অনুষ্কা বিভিন্ন বিজ্ঞাপনের শুটিং করা শুরু করেছেন। ভাবী মা অনুষ্কার এই ছবিটি যথেষ্ট ভাইরাল হয়েছে। অনুষ্কাকে নেটিজেনরা অনেক শুভেচ্ছা জানিয়েছেন।

চলতি বছরের অগষ্ট মাসে অনুষ্কার প্রেগনেন্সির খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট ও অনুষ্কা। তাঁরা সোশ্যাল মিডিয়ায় নিজেদের কয়েকটি ফটো শেয়ার করে লিখেছিলেন, খুব তাড়াতাড়ি তাঁরা দুই থেকে তিন হতে চলেছেন এবং 2021 সালের জানুয়ারি মাসে আসতে চলেছে নতুন অতিথি। সেই ফটোগুলিতে অনুষ্কার বেবি বাম্প স্পষ্ট বোঝা যাচ্ছিল। যথারীতি বলিটাউন ও ক্রিকেট মহল থেকে আসতে শুরু করে শুভেচ্ছাবার্তা। নেটিজেনরাও শুভেচ্ছা জানান বিরাট, অনুষ্কাকে।

দীর্ঘদিন সম্পর্কে থাকার পর 2017 সালের 11 ই ডিসেম্বর ইটালির তাস্কানিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ভারত অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। বিরাট-অনুষ্কার রসায়ন সোশ্যাল মিডিয়ায় বরাবর চর্চার বিষয় হয়ে উঠেছে। প্রেগনেন্ট হওয়ার পর কিছু দিন আগে কালো রঙের সুইমিং কস্টিউমে নিজের ফটো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন অনুষ্কা। সেই ফটোটি যথেষ্ট ভাইরাল হয়েছিল। সম্প্রতি পিতৃত্বকালীন ছুটি নিয়ে দুবাই থেকে ভারতে ফিরে এসেছেন বিরাট। এই মুহূর্তে বিরাট ও অনুষ্কা একসঙ্গেই সময় কাটাচ্ছেন।