Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Aparajita Adhya: লাল শাড়িতে বলিউডের গানে নাচ অপরাজিতা আঢ্যের, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, June 2, 2022 7:45 AM

অপরাজিতা আঢ্য টলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির অভিনেত্রী। তার হাসিতেই মুগ্ধ আট থেকে আশি। তার অভিনয় দক্ষতা রীতিমতো টেক্কা দেয় বর্তমানের তারকাদের। ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও সমানতালে কাজ করে যাচ্ছেন এই অভিনেত্রী। বর্তমানে জি বাংলার পর্দায় ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’এ নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি। ইতিমধ্যেই এই ধারাবাহিক দর্শকমহলে জনপ্রিয়তা অর্জন করেছে। সম্প্রতি শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ‘বেলাশুরু’ মুক্তি পেয়েছে। সেখানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা মিলেছে অভিনেত্রীর। ছবি মুক্তি পাওয়ার পর থেকেই ইতিবাচক প্রতিক্রিয়া আসা শুরু হয়ে গিয়েছে দর্শকদের কাছ থেকে।

মাত্র ১৯ বছর বয়সেই সাউন্ড ইঞ্জিনিয়ার অতনু হাজরার সাথে গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী, তাও বাড়ির লোকের অমতে গিয়ে। তবে শ্বশুরবাড়ির দিক দিয়ে পুরোপুরি সমর্থন পেয়েছিলেন তিনি। ভালোবেসে একসাথে স্বামী অতনুর সাথে কাটিয়ে দিলেন অনেকগুলো বছর। তবে লাইম লাইটে অভিনেত্রীর সাথে খুব একটা দেখা যায় না তাকে। তবে অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় থেকে থেকেই নিজের পরিবারের সদস্যদের পাশাপাশি নিজের স্বামীর সাথে একাধিক ছবি শেয়ার করে থাকেন।

সোশ্যাল মিডিয়ার পাতায় ভালোই অ্যাক্টিভ অভিনেত্রী। তিনি প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন। সম্প্রতি নিজের শেয়ার করা একটি ইনস্টারিল ভিডিওর মাধ্যমে চর্চার আলোয় অপরাজিতা আঢ্য। ভাইরাল হওয়া ভিডিওতে অভিনেত্রীকে লাল শাড়িতে বলিউডের গানে নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে। খোলা আকাশের নীচে একটি পার্কেই এই রিল ভিডিও বানিয়েছেন অভিনেত্রী। ‘ধাগে তোর লায়ু’র তালে দেখা গিয়েছে তাকে। খোলা চুলে একেবারে বাঙালি সাজে ছিলেন তিনি। তিনি যে একেবারে ডাকসাইটে সুন্দরী, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। বর্তমানে এই ভিডিওটি ১ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। ৭০ হাজারেরও বেশি মানুষ পছন্দ করেছেন। সম্প্রতি এই ভিডিওর সূত্র ধরেই চর্চায় অভিনেত্রী।