বিনোদন

বাইরে ইলশেগুঁড়ি বৃষ্টি, ময়ূরের মতন নেচে উঠলেন অভিনেত্রী অপরাজিতা, ভিডিও

দুদিন আগেই অভিযোগ ছিল তার বেহালার পর্নশ্রী এলাকা নাকি বর্ষায় ভেনিস হয়ে যাচ্ছে। অথচ এই বর্ষায় ময়ূরের মতন নেচে উঠলেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য।

নরম গোলাপি রঙের লম্বা ড্রেসে আনন্দে নেচে উঠলেন ময়ূরের মতন। বাইরে ইলশেগুঁড়ি বৃষ্টি আর তার মাঝে অভিনেত্রী অপরাজিতা আঢ্যর অপরূপ নাচ! দুদিন আগে ইনিই সোশ্যাল মিডিয়ায় সকলের উদ্দেশ্যে লিখেছিলেন, ‘আমাদের বেহালা-পর্নোশ্রী গত কাল থেকে ভেনিস হয়ে গিয়েছে। আর যাঁরা ভোটের সময় মানুষের কাজ করার জন্য পাগল হয়ে যাচ্ছিলেন তাঁরা সবাই ভ্যানিশ হয়ে গিয়েছেন। কী মজা, আমরা এখন ভেনিস-এ আছি’! আজ একেবারে নরম মুডে নেচে উড়ে বেড়াচ্ছেন অভিনেত্রী।

ইতিমধ্যে, অভিনেত্রীর এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অপরাজিতার অনুরাগীরা অপরাজিতাকে এমন ওয়েস্টার্ন ড্রেসে দেখে মুগ্ধ। কেউ কেউ লিখেছেন আপনি ২০ বছর পিছিয়ে গিয়েছেন, কেউ লিখেছেন অসাধারণ। এমনিতেই অপরাজিতা খুবই হাসিখুশি। তিনি যেমন সেভাবেই নিজেকে বরাবর উপস্থাপন করেছেন। এই মুহূর্তে প্রথম সারির অ্যাঙ্করদের মধ্যে রয়েছেন অপরাজিতা।

এই নাচের ভিডিওগুলি পোস্ট করার পাশাপাশি মাঝে বাবার ছবিও পোস্ট করেন তিনি। গতকাল গিয়েছিল ফাদার্স ডে। এই দিনেই বাবার সঙ্গে তোলা সাদা কালো ছবি পোস্ট করে অপরাজিতা লেখেন, ‘আমার জীবনে কোনো আফশোস নেই দুটো ছাড়া। এক আমার কিছুই আমার বাবা দেখে গেলেন না। আর এই ছবিটা ছাড়া আমার বাবার সঙ্গে কোনো ছবি নেই’।

Anirban Kundu

Recent Posts

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026

পকেটে টান না বড় স্বস্তি? কলকাতায় সোনার দামে হঠাৎ ঝাঁকুনি, আজই জানুন লেটেস্ট রেট!

কলকাতার সোনার বাজারে আজ এক অদ্ভুত ওঠানামার ছবি সামনে এসেছে, যা সাধারণ ক্রেতা থেকে বিনিয়োগকারী—সবাইকে…

April 1, 2026

পুনম পান্ডে কি গর্ভবতী? বেবি বাম্পের ছবি ঘিরে জোর জল্পনা

অভিনেত্রী পুনম পান্ডে আবারও শিরোনামে। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ায় নিজের বেবি বাম্প দেখিয়ে ছবি শেয়ার…

April 1, 2026

আবার ঝড়-বৃষ্টির তাণ্ডব! কোন জেলায় সতর্কতা জারি, জানুন আজকের বড় আবহাওয়া আপডেট

একদিকে তাপমাত্রা বাড়ছে, অন্যদিকে রাজ্যজুড়ে চলছে ঝড়-বৃষ্টির দাপট। দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।…

April 1, 2026