রাজ্য

“অর্জুন মাফিয়া! আমার ভয় লাগে”, বক্তব্য ফিরহাদ হাকিমের

একুশের নির্বাচনের আগে তৃণমূল-বিজেপি দ্বন্দ্ব ঘিরে সরগরম গোটা বঙ্গ রাজনীতি। তৃণমূল বিজেপি নেতাদের বাকবিতণ্ডায় একের পর এক বিতর্কের সৃষ্টি হচ্ছে। আজ অর্থাৎ শনিবার বিজেপি সাংসদ সুনীল মন্ডলের গাড়ি ঘিরে বিক্ষোভকারীদের আচমকা বিক্ষোভ নিয়ে বাকবিতন্ডা জড়ালেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম ও বিজেপি সাংসদ অর্জুন সিং।

আজ অর্থাৎ শনিবার হেস্টিংসের বিজেপি কার্যালয়ে ঢোকার সময় আচমকা সুনীল মন্ডলের গাড়ির সামনে একদল বিক্ষোভকারী জমা হয়। আর সুনীল মন্ডলের গাড়ির হামলার প্রসঙ্গে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যে গণতান্ত্রিকভাবে থাকতে দেবেন না। হিংসার রাজনীতি চলছে চারদিকে। গণতান্ত্রিকভাবে বিজেপি রাজনীতি করতে চাইলে তাদেরকে করতে দেওয়া হচ্ছে না। এবার আমাদের অগণতান্ত্রিক উপায় জবাব দিতে হবে শাসকদলকে।”

আর অর্জুন সিং এর প্রতিক্রিয়া পাল্টা জবাব দিয়েছেন রাজ্যের পুরো ও নগরোন্নয়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি প্রতিক্রিয়া দিতে গিয়ে প্রায় বিদ্রুপ করে বলেছেন, “অর্জুন মাফিয়া। ও অগণতান্ত্রিক উপায় অবলম্বন করে জবাব দিতেই পারে। আমি ওকে ভয় পাই বেশ। আমি ওকে অনুরোধ করবো আমাকে যেন না মারে।” সেই সাথে সুনীল মন্ডলের গাড়িতে কারা হামলা করেছিল সেই প্রসঙ্গে বলতে গিয়ে ফিরহাদ হাকিম জানিয়েছে, “শুনেছি উনি তপশিলি সংগঠনের সাথে যুক্ত ছিলেন। তাদের কিছু প্রতিশ্রুতি দিয়েছিল হয়ত পূরণ করেনি। সেই সংগঠনের সদস্যরাই বিক্ষোভ দেখিয়েছে। এর সাথে তৃণমূলের কোন যোগ নেই।”

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026