নিউজ

ভরদুপুরে নৈহাটিতে শুট আউট, গুলিবিদ্ধ তৃণমূল কর্মী

নৈহাটি: বড়দিনের পরের দিন অর্থাৎ আজ, শনিবার নৈহাটিতে এক তৃণমূল কর্মীকে গুলি করার ঘটনায় এলাকা তোলপাড় হয়ে উঠেছে। দিনে দুপুরে এই ঘটনা অবাক করেছে এলাকাবাসীদের। জানা গিয়েছে, গুলিবিদ্ধ হওয়া তৃণমূল কর্মীর নাম রাজেশ সাউ। গুলিবিদ্ধ হওয়ার পর তৃণমূল কর্মীর অবস্থা আশঙ্কাজনক।  ঘটনাটি ঘটেছে নৈহাটির গৌরীপুর জুটমিলের সামনে।

ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এই গুলিবিদ্ধের ঘটনা ঘটেছে। যদিও স্থানীয় বিধায়ক দাবি করেছেন, এই খুনের সঙ্গে কোনও রাজনৈতিক যোগসুত্র নেই। পুলিশ ও পরিবার সূত্রে খবর, সন্তোষ যাদব নামে ফোন আসে তৃণমূল কর্মী রাজেশের কাছে। ওই সন্তোষ নিজেও একজন তৃণমূল কর্মী বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। তার ফোন পেয়ে রাজেশ বাড়ি থেকে বেরিয়ে যান। আৎ তারপরই এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। দিন কয়েক আগে জুটমিলের সামনে একটি মদের ঠেক ভাঙা হয়েছিল। রাজেশ ওই কাজে পুলিশকে সহযোগিতা করেছিলেন বলে মনে করেছে সন্তোষ। তাই তাঁর ওপর আক্রোশ ছিল। সেই আক্রোশ বশতই এই খুনের চেষ্টা বলে মনে করা হচ্ছে।

তাই গুলিবিদ্ধ হওয়া তৃণমূল কর্মীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে, সন্তোষ যাদব পরিকল্পনা করেই এই কাজ করেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। ইতিমধ্যেই অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ওই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত, তার তদন্ত শুরু হয়েছে। কী কারণে এমন ঘটনা ঘটল, তা দেখা হচ্ছে। পুলিশ স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করেছে। আর কোনও গোলমাল হবে না বলে দাবি করেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026