নিউজ

প্রতিশোধ নেওয়ার জন্য গুলি কিনতে এসে গ্রেফতার ধর্ষিতার স্বামী

কলকাতা: স্ত্রীকে দিনের পর দিন ধর্ষণ করতো প্রতিবেশী ফুচকাওয়ালা যুবক। এই ঘটনা জানতে পেরে সেই যুবককে মেরে ফেলার ছক কষে ফেলে স্বামী। সেইমতো বন্দুক কেনার পর একটি গুলি কিনতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে যায় ধর্ষিতা স্ত্রীর স্বামী। ঘটনাটি ঘটেছে নিউটাউন থানার অন্তর্গত ইকোপার্কের আকাঙ্ক্ষা মোড়ে।

জানা গিয়েছে, বরানগরের ন’পাড়ার বাসিন্দা রাজা দাস। দীর্ঘদিন ধরে তার স্ত্রী তাকে ভাড়া বাড়ি ছেড়ে দেওয়ার জন্য পরামর্শ দেন। কিন্তু তিনি ভাড়া বাড়ি ছাড়ার কারণ জানতে চান। শেষমেষ কিছু বলে উঠতে পারে না তার স্ত্রী। কিন্তু ঘটনা সীমা পেরিয়ে যাচ্ছে দেখে অবশেষে স্বামীর কাছে সবকিছু বলতে বাধ্য হন ধর্ষিত স্ত্রী। তিনি বলেন, প্রতিবেশী এক যুবক দিনের পর দিন তাকে ধর্ষণ করে চলেছে। কিন্তু তিনি বাধা দেওয়ার চেষ্টা করেও দিতে পারেননি। তাই ভাড়া বাড়ি ছেড়ে চলে যেতে চান স্ত্রী। সমস্ত কিছু স্ত্রীর মুখে শুনে পুলিশের দ্বারস্থ হতে চান রাজা দাস। কিন্তু পরবর্তীকালে পরিকল্পনা পরিবর্তন করে ওই ফুচকাওয়ালা অভিযুক্ত যুবককে মেরে ফেলার ছক কষে ফেলেন রাজা। তাই একটি বন্দুক এবং একটি গুলি কিনে ফেলেন তিনি। কিন্তু একটি গুলিতে যদি কার্যসিদ্ধি না হয়, এই ভেবে আবার নিউটাউনে গিয়ে আরও একটি গুলি কেনার পরিকল্পনা করেন রাজা। এমন সময় নিউটাউন থানার কাছে খবর যায়, এক ব্যক্তি গুলির স্যাম্পল নিয়ে ইকোপার্কের আকাঙ্ক্ষা মোড়ের কাছে ঘুরে বেড়াচ্ছেন। খবর পেয়ে তড়িঘড়ি পুলিশ সেখানে পৌঁছায় এবং হাতেনাতে রাজাকে গ্রেফতার করে।

পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়ে সমস্ত কিছু স্বীকার করে। নিজের স্ত্রীয়ের ধর্ষণ হওয়ার ঘটনা পুলিশকে বর্ণনা করেন তিনি। এমনকি অভিযুক্ত যুবকের মেরে ফেলার যে পরিকল্পনা তিনি করেছিলেন, সে কথাও তিনি স্বীকার করেছেন। তারপর পুলিশ রাজাকে নিজেদের হেফাজতে নেয়। আজ, শুক্রবার তাকে বারাসাত কোর্টে তোলা হয়। সেখানে পুলিশ নিজেদের হেফাজতে রাজাকের নেওয়ার জন্য আবেদন জানিয়েছে।

Anirban Kundu

Recent Posts

Bat Size বিতর্কে তোলপাড় IPL! অবৈধ ব্যাট নিয়ে ধরা পড়লেন তেওয়াটিয়া, মাঠেই থামালেন আম্পায়ার

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, সঙ্গে থাকে বিতর্কও। এবার সেই তালিকায় নতুন সংযোজন—ব্যাটের মাপ নিয়ে…

April 2, 2026

স্টাম্প উড়িয়ে দিলেন অর্জুন! বিধ্বংসী ইয়র্কারে চমকে দিলেন টেন্ডুলকার-পুত্র, ভাইরাল ভিডিও

আইপিএল ২০২৬ শুরু হওয়ার আগেই চর্চার কেন্দ্রে অর্জুন টেন্ডুলকার। লখনউ সুপার জায়ান্টসের হয়ে একটি অনুশীলন…

April 2, 2026

PBKS vs GT: ১১ বলে এক ওভার! অর্শদীপের দুঃস্বপ্ন, IPL-এ লজ্জার রেকর্ড

আইপিএল মানেই শুধু রোমাঞ্চ নয়, কখনও কখনও এমন ঘটনাও ঘটে যা চমকে দেয় সবাইকে। পঞ্জাব…

April 2, 2026

৭ এপ্রিলের মধ্যে সব ফয়সালা! ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের বড় আশ্বাস

ভোটার তালিকা নিয়ে দীর্ঘদিন ধরেই অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কার নাম থাকবে, কার নাম বাদ যাবে—এই…

April 2, 2026

এপ্রিলের শুরুতেই ধাক্কা! অটোর গ্যাসে বড়সড় বৃদ্ধি, চাপে চালক-যাত্রী

এপ্রিলের শুরুতেই বড় ধাক্কা খেলেন অটোচালকরা। জ্বালানির বাজারে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব…

April 2, 2026

রহস্য ঘনীভূত! রাহুলের মৃত্যুর পর আইনি পথে প্রিয়াঙ্কা, FIR-এ বড় পদক্ষেপের ইঙ্গিত

টলি পাড়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে ঘিরে। ঘটনার তদন্তে নয়া মোড় এনে…

April 2, 2026