Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পাকিস্তানি এই অভিনেত্রীর সাথে ডেট করছেন শাহরুখ পুত্র আরিয়ান, সম্পর্ক নিয়ে মুখ খুললেন নায়িকা

Updated :  Wednesday, January 11, 2023 2:09 PM

বলিউডের কিং খান তিনি। প্রায়ই মিডিয়ার পাতায় চর্চায় থাকতে দেখা যায় তাকে। তবে এই মুহূর্তে নিজের কারণে নয় নিজের পুত্র আরিয়ান খানের সূত্র ধরে চর্চিত অভিনেতা। নতুন বছর শুরু হওয়ার সাথে সাথেই শাহরুখপুত্রের সাথে নাম জড়িয়েছে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানের। বেশ কয়েকদিন ধরেই এই নিয়ে চর্চা চলছে মিডিয়ায়। সম্প্রতি সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন স্বয়ং সাদিয়া খান। কি বলেছেন তিনি? জেনে নিন।

খুব সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খান শাহরুখপুত্র আরিয়ান খানের সাথে নিজের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন। কয়েকদিন ধরেই মিডিয়ার সূত্রে শোনা যাচ্ছে, পাকিস্তানি অভিনেত্রী সাদিয়া খানকে ডেট করছেন শাহরুখ পুত্র। তাদের একটি ছবি সোশ্যাল মিডিয়ার পাতায় ভাইরাল হওয়ার পর থেকেই তাদের সম্পর্ক নিয়ে চর্চা চলছে। তবে এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলতে গিয়েই অভিনেত্রী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, দুবাইতে একটি নিউ ইয়ার পার্টিতে আরিয়ান খানের সাথে সাক্ষাৎ হয়েছিল তার। সেখানেই কথোপকথনের মাঝে তারা একটি ছবি তুলেছিলেন। তবে তার সাথে ছবি তুলেছেন মানেই যে তারা সম্পর্ক রয়েছে একথা ভিত্তিহীন।

পাশাপাশি অভিনেত্রী এও জানিয়েছেন, দুবাইয়ের ঐ নিউ ইয়ার পার্টিতে উপস্থিত ছিলেন আরো চেনা জানা ব্যক্তিত্বরা। তবে তা সত্ত্বেও কেন তার সাথে শাহরুখপুত্রের নাম জড়িয়ে এমন সব মনগড়া খবর প্রচার করা হচ্ছে সেটাই বোধগম্য হচ্ছে না তার। তার কথায়, না জেনে এমন ধরনের খবর প্রকাশ না করাই বাঞ্ছনীয়। বলাই বাহুল্য, সাদিয়া খান নিজের বক্তব্যের মাধ্যমে এ কথা স্পষ্ট করে দিয়েছেন যে বলিউডের কিং খানের পুত্র আরিয়ান খানের সাথে তিনি কোন রকম কোন সম্পর্কে যুক্ত হননি। এমনকি এই মুহূর্তে একে অপরকে ডেটও করছেন না তারা।