জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘করুণাময়ী রানী রাসমণি’-র ‘কুমারী’ অস্মি ঘোষ (Ashmi ghosh) -এর জন্মদিন ছিল 21 শে এপ্রিল। জন্মদিনের শুভেচ্ছাবার্তায় উপচে পড়েছিল তাঁর কমেন্ট বক্স। কিন্তু জন্মদিনে অনুরাগীদের সারপ্রাইজ দিলেন অস্মি নিজেই। জন্মদিনে সোশ্যাল মিডিয়ায় নিজের প্রেমিকের সঙ্গে ছবি শেয়ার করে ভালোবাসায় ভরা বার্তা দিয়েছেন অস্মি।
জন্মদিনের ঘরোয়া পার্টিতে লাল গাউনে নজর কেড়েছেন অস্মি। নিজের প্রেমিককে জড়িয়ে ধরে ছবি শেয়ার করে অস্মি লেখেন, তাঁর প্রেমিক তাঁর জ্বালাতন সহ্য করেন, সারপ্রাইজ দিতে ভালোবাসেন তাঁকে। কিন্তু অস্মি কখনও কখনও তাঁর উপস্থিতির মূল্য দেন না। এই সুন্দর মনের মানুষটির ভালোবাসার মর্যাদা কোনোদিন দিতে পারবেন না বলে জানিয়েছেন অস্মি। অস্মির প্রেমিক শুভঙ্কর সাহা (shubhankar saha) পেশাদার ডান্সার, ভ্লগার ও ইউটিউবার। 2018 সাল থেকে শুভঙ্করের সঙ্গে সম্পর্কে রয়েছেন অস্মি। অস্মির জন্মদিনে শুভঙ্করও নিজেদের রোম্যান্টিক মুহূর্তের কোলাজ ভিডিও শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। অপরদিকে এইসব দেখে মজার ছলে ঐন্দ্রিলা সেন (oindrila sen) বলেছেন, তিনি এবার অস্মির কান মুলে দেবেন।
অস্মি শিশুশিল্পী হিসাবে ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন। প্রসেনজিৎ চ্যাটার্জি (prasenjit chatterjee) অভিনীত ফিল্ম ‘বিক্রম সিংহ: দি লায়ন ইজ ব্যাক ‘ -এ অভিনয় করেছেন অস্মি। এছাড়াও ‘শ্রীময়ী’ ধারাবাহিকে শ্রীময়ীর পরিচারিকা মিঠুদি-র মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন অস্মি।
বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…
চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…
নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…
২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…
পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…
তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…