Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIRAL: অন্তর্বাস ছাড়াই আঁটোসাঁটো টপ পরে তুমুল নাচলেন ববিতা জি, ভিডিও দেখে হতবাক ফ্যানেরা

Updated :  Tuesday, August 30, 2022 10:39 AM

হিন্দি বিনোদন জগতের জনপ্রিয় টেলিভিশন শো ‘তারক মেহতা কা উল্টা চশমা’ ব্যাপক জনপ্রিয় দেশজুড়ে। এই কমেডি ধারাবাহিকটি দেখেননি এমন মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা হবে। গোকুলধাম সোসাইটির প্রত্যেকটি পরিবারের সাথে নিজেদের জীবন অনেকেই মিলিয়ে চলার চেষ্টা করেন। অনেক বছর ধরে এই ধারাবাহিকটি দর্শকদের মনোরঞ্জন করে আসছে। জানিয়ে রাখা ভাল, এই কমেডি শো এর যাত্রা শুরু হয়েছিল ২০০৮ সালে। আজ ২০২২ সালে দাঁড়িয়েও এই ধারাবাহিকের জনপ্রিয়তা একফোঁটাও ক্ষুন্ন হয়নি।

এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্র দর্শকদের কাছে যেন খুবই কাছের। জেঠালাল, ববিতা জি, কোমল আন্টি, বাবুজি, তারক মেহেতা প্রত্যেকেই এই ধারাবাহিকের জান। তাঁদের অসাধারণ সুন্দর অভিনয় এবং নিজেদের চরিত্রের প্রতি ভালোবাসা আজকে এই সিরিয়ালটিকে এত সাফল্যমন্ডিত করে তুলেছে। জেঠালালের এক্সপ্রেশনের ফ্যান যেমন সকলেই, ঠিক তেমনই অনেক দর্শকই ববিতা জি ওরফে মুনমুন দত্তের সৌন্দর্যে ক্লিন বোল্ড হয়ে যান। এই সিরিয়ালের দৌলতেই ইন্টারনেট দুনিয়াতে বেশ জনপ্রিয়তা রয়েছে মুনমুন দত্তের। সোশ্যাল মিডিয়াতে তার ফ্যান ফলোয়ার সংখ্যা কম নয়।

ববিতাজি ওরফে মুনমুন দত্ত সোশ্যাল মিডিয়াতে ব্যাপক সক্রিয় থাকেন। ফ্যানদের সাথে নিরন্তর যোগাযোগ বজায় রাখার জন্য মাঝে মাঝেই তিনি বিভিন্ন রিল ভিডিও পোস্ট করেন। সম্প্রতি তিনি একটি রিল ভিডিও পোস্ট করেছেন যেখানে দেখা গিয়েছে ববিতা জি একটি রঙিন টক এবং শর্টস পরে ট্রেন্ডিং গানের তালে কোমর দোলাচ্ছেন। নাচের সাথে অভিনেত্রীর গ্ল্যামারাস এক্সপ্রেশন মন জয় করে নিয়েছে সকলের। তবে এই ভিডিও নিয়ে অনেকে ট্রোল করেছেন কারণ অভিনেত্রী আঁটোসাঁটো টপের তলায় অন্তর্বাস পরেননি।

এই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আসতেই তা চোখের পলকে ব্যাপক ভাইরাল হয়ে যায়। আপনি শুনলে অবাক হবেন যে মাত্র কিছু ঘন্টার মধ্যেই ভিডিওটি লক্ষাধিক মানুষ দেখে নেয় এবং ফ্যানেরা রীতিমতো লাইক ও কমেন্ট এর বন্যা বইয়ে দেন। অনেকেই কমেন্ট করে অভিনেত্রী সৌন্দর্যে প্রশংসা পঞ্চমুখ হন। ভিডিওটি এখনো পর্যন্ত ৫ লাক্ষেত বেশি মানুষ লাইক করেছেন।