রাজ্য

“বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে”, মানুষের রায়ে ক্ষেপে আগুন বাবুল সুপ্রিয়

একুশে বাংলা বিধানসভা নির্বাচনের ফলাফলে তৃণমূল এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করেছিল বঙ্গবাসী। বিভিন্ন এক্সিট পোল সমীক্ষা অনুযায়ী দুই দল প্রায়ই সমানসংখ্যক আসন পাচ্ছিল। কিন্তু বাস্তবের মাটিতে মুখ থুবড়ে পড়ল গেরুয়া শিবির। বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বরা বাংলা এসে ২০০ আসন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ভাব প্রকাশ করলেও বিজেপি দুই অঙ্কের ঘর ছাড়িয়ে বেরোতে পারেনি। উল্টোদিকে ঘাসফুল শিবির ২৯৪ আসনের মধ্যে ২০০ এর বেশি আসনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে বসবে। বিজেপির কেন্দ্রীয় নেতারা যারা বিধানসভা ভোটে গেরুয়া শিবিরের প্রথম সারির নেতা হয়ে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তারাও ধরাশায়ী হয়েছে তৃণমূল নেতাদের কাছে।

বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূল নেতা অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। প্রথম থেকেই তার জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। কিন্তু বাস্তবে ঘটেছে ঠিক উল্টো। অরূপ বিশ্বাস বাবুল সুপ্রিয়কে প্রায় ৫০ হাজার ব্যবধানের বিশাল মার্জিনে পরাজিত করেছেন। এত মার্জিনে আর ঠিকমতো সহ্য করতে পারেনি এই নেতা। তিনি হারের জন্য ফেসবুকে বিস্ফোরক মন্তব্য করে একটি পোস্ট করেন।

বাবুল সুপ্রিয় ফেসবুক পোস্টে লিখেছেন, “বাংলার মানুষ ভুল দল নির্বাচন করে ফেলেছে। এরপর আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে অভিনন্দন জানাবো না কিংবা বলবো না মানুষের রায় মাথা পেতে নিলাম। কারণ বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে বিজেপিকে সরকার গড়ার সুযোগ না দিয়ে। বাংলার মানুষ বেছে নিয়েছে দুর্নীতি পরায়ন, অসৎ, অসমর্থ একটি সরকারকে। তারা নির্মম এক মহিলাকে ক্ষমতায় ফিরিয়ে এনেছে।” এছাড়াও তিনি বলেছেন, “আইন মেনে চলার নাগরিক হিসেবে গণতান্ত্রিক দেশের মানুষের রায় শুধু মেনে চলবো আমি। কেবল এইটুকু। এর চেয়ে বেশি কিছু করতে পারবো না।” তবে বাংলার মানুষের অপমান হচ্ছে বুঝতে পেরে কিছুক্ষণের মধ্যেই তিনি ডিলিট করে দেয় তার পোস্ট।

Anirban Kundu

Recent Posts

রাহুলের মৃত্যুর তদন্তে টলিউডের ঝড়! থানায় প্রিয়াঙ্কা, সঙ্গে প্রসেনজিৎ-ঋতুপর্ণারা

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…

April 4, 2026

৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টি! রবিবার থেকেই দক্ষিণবঙ্গে বড় আবহাওয়ার বদল

চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…

April 4, 2026

২৮ কোটি টাকার ভুলে ডুবছে CSK! ভুল নিলামে এখন চাপে ধোনিহীন দল

আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…

April 4, 2026

রহস্যময়ী সুন্দরীকে ঘিরে ঝড়! আইপিএল ম্যাচে ভাইরাল এই গ্ল্যামারাস ফ্যান কে?

আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…

April 4, 2026

দলে রাখার কোনও মানে নেই! ২৫ কোটি টাকার তারকাকে বাদ দেওয়ার দাবি গাভাস্কারের

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…

April 4, 2026

কেন DA ঘোষণা দেরি হচ্ছে? কবে বাড়বে মহার্ঘ ভাতা—অপেক্ষায় লক্ষ কর্মী

দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…

April 4, 2026