রাজ্য

দলবদলুদের জন্য দরজা খোলা রাখলেন মমতা! তৃণমূলে ফিরছেন শোভন বৈশাখী?

একুশের নির্বাচনে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি সুর নরম করলেন শোভন চট্টোপাধ্যায় এবং বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপি থেকে বেরিয়ে আসার পরে প্রত্যক্ষ রাজনীতিতে এই দু’জনকেই দেখা যায়নি অনেকদিন। কিন্তু সম্প্রতি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলতে শুরু করলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রীতিমতো দলবদল করতে পারেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে রাজনৈতিক মহলে।

বৈশাখী বন্দ্যোপাধ্যায় বললেন, “মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত সুশাসক। আমার এবং শোভনবাবুর পক্ষ থেকে ওনাকে এই বছরের নির্বাচনে জেতার জন্য অত্যন্ত অভিবাদন।” তার সঙ্গে রাজনীতিতে বিজেপির ভরাডুবির কারণ ব্যাখ্যা করে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে একাধিক ভাল ভাল কথা বললেন।

তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা ব্যক্তিগতভাবে অত্যন্ত কৃতজ্ঞ, শোভন বাবুর মন্ত্রিত্ব ছাড়ার পরেও তিনি তার নিরাপত্তা তুলে নেন নি বলে বললেন বৈশাখী। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায়ের হারকে তিনি হার হিসেবে দেখছেন না বলেই তিনি বললেন। বৈশাখী বললেন, নন্দীগ্রামে গণনায় বিভ্রান্তি আছে। মমতা বন্দ্যোপাধ্যায় সর্বমোট ২৯৪ আসনে লড়াই করেছিলেন। শুধু দাঁড়িয়ে ছিলেন ১টি আসনে। নন্দীগ্রাম সংগ্রামের সঙ্গে ওতপ্রোতভাবে তিনি জড়িত এবং সেই জন্য তিনি ওখানে লড়াই করেছেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এছাড়াও তিনি যোগ করলেন, আদালত যতক্ষণ না কোনো রায় দিচ্ছে ততক্ষণ হার বা জিত নিয়ে কিছু বলা উচিত নয়। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এর এহেন কথায় অনেক স্পষ্ট, আবারো তৃণমূলে ফেরার পরিকল্পনা গ্রহণ করছেন শোভন চট্টোপাধ্যায়। তবে বৈশাখী বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এই বিষয়ে কিছু বলেননি সরাসরিভাবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026