রাজ্য

বুধবার তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ মমতার, কোভিড কাটলে ব্রিগেডে সেলিব্রেশন

করোনাভাইরাস পরিস্থিতিতে অত্যন্ত তাড়াতাড়ি দায়িত্ব নিয়ে পশ্চিমবঙ্গের কাঠামো সামলাতে চাইছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানা যাচ্ছে আগামী বুধবার ৫ তারিখ শপথ গ্রহণ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ভোট গণনার পর জানা যায় নন্দীগ্রাম কেন্দ্র থেকে তিনি হেরে গিয়েছেন, কিন্তু পরিষদীয় দলনেত্রী হিসেবে নবনির্বাচিত বিধায়কদের সম্মতিতে তিনি আবার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করতে চলেছেন বলে খবর।

তৃণমূলের পরিষদীয় দলনেতা পার্থ চট্টোপাধ্যায় বললেন, আগামী বুধবার মমতা বন্দ্যোপাধ্যায় শপথ গ্রহণ করতে চলেছেন। তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার নতুন মন্ত্রীরা শপথ গ্রহণ করবেন। নব নির্বাচিত জনপ্রতিনিধিদের শপথগ্রহণ করাবেন প্রটেম স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তাকে আমরা পরবর্তীকালে অধ্যক্ষ হিসেবে চাইছি। পরবর্তীকালে সুব্রত মুখোপাধ্যায় স্পিকারের নাম প্রস্তাব করবেন। আমাদের প্রিয় জননেত্রী কেসর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পশ্চিমবঙ্গ বিধানসভার পরিষদীয় দলনেত্রী হিসেবে আমরা নির্বাচিত জনপ্রতিনিধিরা নির্বাচন করেছি।

আমরা অত্যন্ত খুশি এবং তার কাছে আমরা কৃতজ্ঞ। করোনাভাইরাস পরিস্থিতি অত্যন্ত খারাপ তাই তিনি নিজের শপথ গ্রহণ অনুষ্ঠান অত্যন্ত ছোট করে করবেন। পার্থ জানালেন, “আপাতত শপথ গ্রহণ হবে কিন্তু অনুষ্ঠান হবে না। করোনাভাইরাস পরিস্থিতি কেটে গেলে আমরা সেলিব্রেশন করবো। ব্রিগেড সমাবেশ হবে এবং সেখানে ভারতের সমস্ত নেতাকে ডাকা হবে।” অন্যদিকে সুব্রত মুখোপাধ্যায় বললেন, এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়েছেন না জিতে গিয়েছেন সেই ব্যাপারটি বোঝা যাচ্ছে না। কিন্তু যদি তাকে পরাজিত ঘোষণা করা হয় তাহলেও তিনি আগামী ৬ মাসের মধ্যে অন্য কেন্দ্র থেকে জিতে মুখ্যমন্ত্রী হয়ে ফিরবেন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালেও কিছুটা এভাবেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026