রাজ্য

জিতেছে তৃণমূল! কেক কেটে বিশেষ বান্ধবীর সাথে সেলিব্রেট করলেন দেব

গতকাল তৃণমূল সাংসদ তথা টলি অভিনেতা দেবের জন্য দিনটি ছিল খুবই স্পেশাল। একদিকে যেমন তার দল বিজেপিকে বড়মার্জিনে পিছনে ফেলে এগিয়ে গিয়েছিল ঠিক অন্যদিকে এই দিনেই তার কাছে এলো তার বিশেষ বন্ধু। কিছুদিন আগেই অবশ্য তিনি তাঁর বিশেষ বন্ধুর শহরে আসার কথা আনন্দের সাথে ঘোষণা করেছিলেন। তারপর গতকাল তৃণমূলের ঐতিহাসিক জয়ের আনন্দ তিনি তার বিশেষ বন্ধুর সাথে ভাগ করে নিলেন। কিন্তু কে সেই বিশেষ বন্ধু?

আসলে তিনি গভীর রাতে ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে যাতে দেখা যায় তিনি এক মিষ্টি ক্ষুদে বাচ্চার সঙ্গে কেক কেটে তৃণমূলের জয় উপভোগ করছেন। যারা দেব ভক্ত তারা নিশ্চয়ই এক খুদে বাচ্চাকে চেনে। বাচ্চাটি হল আমাইরা। এই মিষ্টি মেয়েটি দেবের বিশেষ বান্ধবী রুক্মিণী মৈত্রর দাদার মেয়ে। কর্মসূত্রে সে দিল্লিতে থাকলেও মাঝে মাঝেই কলকাতায় আসে। কলকাতাতে এলেই দেবের সাথে আমাইরার চুটিয়ে আড্ডা চলে।

গতকাল ভিডিওতে দেখা গিয়েছে যে ঘাটালের সাংসদ দেব কেক কেটে তৃণমূলের জয় সেলিব্রেশন করার আগে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলেছেন, “ধন্যবাদ সকলকে যারা আমাদের ভোট দিয়েছেন এবং ধন্যবাদ তাদেরকে যারা আমাদের ভোট দেননি। তবে এখন সবার জন্য প্রার্থনা করুন।” এরপরই দেখা যায় আমাইরার সাথেই কেক কেটে, একে অপরকে কেক মাখাতে ব্যস্ত হয়ে যায় তারা। সেইসাথে দেব জানিয়েছে যে এই মিষ্টি খুদে এত সুন্দর কেকটি বানিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেবের ইনস্টাগ্রাম প্রোফাইলে উঁকি মারলেই এই মিষ্টি মেয়েটিকে বারংবার দেখা যায়। আসলে দেবের সাথে আমাইরার যে দুর্দান্ত বন্ডিং রয়েছে তা তাদের খুনসুটি দেখলেই বোঝা যায়। দেব রুক্মিণী যেমন সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় ঠিক তেমন দেবকে যারা ফলো করে তাদের কাছে আমাইরা খুবই চেনা মুখ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026