বেশ কয়েকদিন ধরে একাধিক নেতা মন্ত্রী এবং টলিউড তারকার বিজেপিতে যোগদান করেছেন। তাদেরকে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি এবারের বিধানসভা নির্বাচনে। কিন্তু শুধুমাত্র যশ দাশগুপ্ত এবং শ্রাবন্তী নয় এবারের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী তালিকা একাধিক চমক থাকছে চলেছে। স্থান পেতে চলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শনিবার বিকেলে দিল্লিতে বিজেপির সাংগঠনিক বৈঠক হবে। সেই বৈঠকে তিন দফার ১২০ আসনের জন্য প্রার্থী তালিকা চূড়ান্ত করা হবে বলে জানা যাচ্ছে। এছাড়াও চতুর্থ এবং পঞ্চম দফা নিয়ে কথাবার্তা বলা হবে।
তৃণমূল থেকে আসা অধিকাংশ নেতৃত্বকে তাদের পূর্ণ কেন্দ্র থেকে প্রার্থী করা হতে চলেছে। ডোমজুড় থেকে প্রার্থী হতে চলেছেন হাওড়ার অত্যন্ত প্রভাবশালী নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এতদিন ধরে ডোমজুড় থেকেই তিনি লাগাতার জিতে আসছেন। তাই ডোমজুড় কেন্দ্রের দায়িত্ব তার উপরেই দিল ভারতীয় জনতা পার্টি। পাণ্ডবেশ্বর থেকে প্রার্থী হতে চলেছেন জিতেন্দ্র তিওয়ারি।
প্রবীর ঘোষের প্রার্থী হচ্ছেন উত্তরপাড়া থেকে। হাওড়া শিবপুর কেন্দ্র থেকে প্রার্থী হতে চলেছেন রুদ্রনীল ঘোষ। সম্প্রতি সিপিএম থেকে বিজেপিতে যোগ দেওয়া নেতা শংকর ঘোষ প্রার্থী হতে চলেছেন ডাবগ্রাম ফুলবাড়ী কেন্দ্র থেকে। অন্যদিকে শোভন চট্টোপাধ্যায় কে প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে হয়তো শোভন চট্টোপাধ্যায়ের কেন্দ্র হালকা পরিবর্তিত হবে।
এতদিন পর্যন্ত শোভন চট্টোপাধ্যায় ছিলেন বেহালা পূর্ব আসনের বিধায়ক। কিন্তু এবারে হয়তো ভারতীয় জনতা পার্টি থেকে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে প্রার্থী করতে পারে। বেহালা পশ্চিমে তার সঙ্গে সরাসরি টক্কর হবে পার্থ চট্টোপাধ্যায়ের। বেহালা পূর্ব আসনে এবারে তৃণমূল থেকে প্রার্থী করা হয়েছে শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়কে। অন্যদিকে প্রার্থী তালিকা নাম থাকতে পারে রাজু বন্দ্যোপাধ্যায়, সায়ন্তন বসু এবং শমীক ভট্টাচার্জদের।
প্রার্থী হতে চলেছেন বহু তারকা। এছাড়াও প্রার্থী হতে পারেন শোভন চট্টোপাধ্যায়ের বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপির তরফ থেকে যশ দাশগুপ্ত, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার এর মত তারকাকে প্রার্থী করা হতে পারে। তবে সমস্ত বিষয়টি পর্যবেক্ষণ করে জানাবে বিজেপির কেন্দ্রীয় কমিটি। অন্যদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হবে কিনা সেই নিয়ে এখনও বিজেপির মধ্যে দ্বন্দ্ব রয়েছে। কিন্তু দিন কয়েক আগে শোনা গিয়েছিল, প্রার্থী তালিকায় বৈশাখির নাম থাকবে না। সেই নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন শোভন চট্টোপাধ্যায়। তার পরেই হয়তো বিজেপির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে এবারে কোন একটি কেন্দ্রে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…