Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

IPL 2026 নিয়ে বড় সিদ্ধান্ত বাংলাদেশ সরকারের, জানুন কী

Updated :  Saturday, March 28, 2026 10:22 AM

আইপিএল ২০২৬ শুরুর মুখে বড়সড় মোড় নিল পরিস্থিতি। যে টুর্নামেন্ট কিছুদিন আগেও বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কার্যত ‘ব্যান’-এর মুখে ছিল, সেটাই এখন ফের খুলে গেল দর্শকদের জন্য। নতুন সরকারের এক ঘোষণায় বদলে গেল পুরো চিত্র। বাংলাদেশ সরকারের তরফে স্পষ্ট জানানো হয়েছে—এবার চাইলে যে কোনও দেশি বা বিদেশি চ্যানেল আবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সম্প্রচার করতে পারবে। অর্থাৎ, দীর্ঘ বিতর্কের পর শেষমেশ আইপিএল নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হল।

কী হয়েছিল আগে?

চলতি বছরের শুরুতে একাধিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের জেরে বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিশেষ করে বাংলাদেশি ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়া এবং অন্যান্য ইস্যু নিয়ে দুই দেশের সম্পর্ক কিছুটা তিক্ত হয়ে ওঠে। সেই প্রেক্ষিতেই তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশে আইপিএল দেখানো বন্ধ রাখা হয়েছিল।

নতুন সরকারের বড় বার্তা

তবে ফেব্রুয়ারির নির্বাচনের পর নতুন সরকার ক্ষমতায় আসতেই নীতি বদলের ইঙ্গিত মিলেছিল। এবার তা কার্যত বাস্তবায়িত হল। বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী জাহির উদ্দিন স্বপন স্পষ্ট ভাষায় জানিয়েছেন— সরকার খেলাধুলাকে রাজনীতির সঙ্গে মিশিয়ে দেখতে চায় না। বরং বিষয়টিকে পুরোপুরি বাণিজ্যিক এবং বিনোদন হিসেবেই দেখা হচ্ছে।

তিনি আরও জানান, যদি স্টার স্পোর্টস বা অন্য কোনও চ্যানেল আইপিএল সম্প্রচার করতে চায়, তাহলে সরকার তাতে বাধা দেবে না। একইসঙ্গে দেশের নিজস্ব চ্যানেলগুলিও চাইলে এই সম্প্রচার করতে পারবে।

দর্শকদের জন্য বড় সুখবর

এই সিদ্ধান্তে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ক্রিকেটপ্রেমীরা। কারণ বাংলাদেশে আইপিএলের বিপুল জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে কলকাতা নাইট রাইডার্স বা অন্যান্য দলের ম্যাচ ঘিরে সেখানে উন্মাদনা কম নয়। এখন আর কোনও বাধা না থাকায়, ২৮ মার্চ থেকে শুরু হওয়া আইপিএল ২০২৬ মরশুম আগের মতোই উপভোগ করতে পারবেন বাংলাদেশি দর্শকরা।

রাজনীতি আর ক্রিকেটের দ্বন্দ্বে যে আইপিএল একসময় আটকে গিয়েছিল, সেই জট কাটিয়ে এবার ফের মাঠে ফিরল ‘ক্রিকেটের উৎসব’। নতুন সরকারের এই সিদ্ধান্ত যে দুই দেশের ক্রিকেট সম্পর্কেও ইতিবাচক বার্তা দিচ্ছে, তা বলাই যায়।