নিউজ

Bank Holiday: আগামী ১৫ দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে ১০ দিন, রইলো ছুটির দিনের তালিকা

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

চলতি অক্টোবর মাসের শুরুর দিকে ছিল দূর্গা পূজা এবং লক্ষ্মীপূজো এবং শেষের দিকে রয়েছে দীপাবলি, ধনতেরাস ইত্যাদি। এই মাসে প্রচুর ছুটি রয়েছে বিভিন্ন এলাকাভিত্তিক উৎসবের জন্য। এই মাসের আগামী ১৫ দিনে অনেক ছুটি রয়েছে ব্যাঙ্কের। ১৫ অক্টোবরের পরে ছুটির ক্যালেন্ডারের দিকে তাকালে দেখা যাবে দীপাবলি, গোবর্ধন পুজো এবং ভাইফোঁটা উপলক্ষে ব্যাঙ্কগুলি বন্ধ থাকবে। রাজ্য এবং শহর অনুযায়ী ছুটির দিন আলাদা। গুরুত্ব দেওয়া হয়েছে সেই সব রাজ্যের উৎসবকে। তবে উৎসবের মরসুমে ব্যাঙ্কের শাখা বন্ধ থাকলেও এই সময়ে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে। আগামী ১৫ দিনে ১০ দিন ছুটি রয়েছে ব্যাঙ্কের।

মাসের শেষ ১৫ দিনের ছুটির তালিকা:

  1. ১৬ অক্টোবর – রবিবার।
  2. ১৮ অক্টোবর – কটি বিহু। অসম।
  3. ২২ অক্টোবর- চতুর্থ শনিবার।
  4. ২৩ অক্টোবর – রবিবার।
  5. ২৪ অক্টোবর – কালী পুজো/ভূত চতুর্দশী/দিওয়ালি/লক্ষ্মী পুজো- হায়দরাবাদ, ইম্ফল এবং গ্যাংটক ছাড়া দেশের অন্যান্য শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  6. ২৫ অক্টোবর – লক্ষ্মী পুজো/দিওয়ালি/গোবর্ধন পুজো। গ্যাংটক, হায়দরাবাদ,ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  7. ২৬ অক্টোবর – ভাইফোঁটা। আমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিলং এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  8. ২৭ অক্টোবর – ভাই দুজ/চিত্রগুপ্তের উৎসব। লখনৌ, কানপুর, ইম্ফল এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
  9. ৩০ অক্টোবর – রবিবার।
  10. ৩১ অক্টোবর – সর্দার বল্লভভাই জয়ন্তী। আমদাবাদ, পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ।
Nirajana Nag

Recent Posts

দাদার অপমানের বদলা! ‘একটা পয়েন্ট দান করেছি’, KKR কে তুলোধোনা শ্রেয়সের বোনের

দাদার ‘অপমান’-এর বদলা যেন সোশ্যাল মিডিয়াতেই নিলেন শ্রেয়স আইয়ারের বোন শ্রেষ্ঠা আইয়ার। সোমবার কলকাতা নাইট…

April 7, 2026

Jio-র ১৯৫ টাকার প্ল্যানে বড় ধাক্কা! ৯০ দিন থেকে কমে এখন মাত্র ৩০ দিনের ভ্যালিডিটি

Reliance Jio তাদের গ্রাহকদের জন্য আবারও বড় পরিবর্তন নিয়ে এসেছে। দাম না বাড়িয়েই জনপ্রিয় ১৯৫…

April 7, 2026

রাজ্যসভায় ‘অন্য নামে’ শপথ কোয়েলের! আসল নাম কী, কেন ব্যবহার করলেন জানুন

বিধানসভা নির্বাচনের আবহে রাজ্যসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে তৈরি হয়েছে চর্চা। অভিনেত্রী কোয়েল মল্লিক শপথ…

April 7, 2026

৬০ দিনের ধামাকা প্ল্যান! Airtel দিচ্ছে প্রতিদিন ডেটা + কলিং + OTT সুবিধা

Airtel তার গ্রাহকদের জন্য একটি আকর্ষণীয় দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান অফার করছে, যা বারবার রিচার্জ করার…

April 7, 2026

BSNL গ্রাহকদের ধাক্কা! কমল সস্তা প্ল্যানের ভ্যালিডিটি—নতুন মেয়াদ কত জানুন

ভারত সঞ্চার নিগম লিমিটেড (BSNL) আবারও তাদের সস্তা প্রিপেইড প্ল্যানগুলিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন করেছে। চুপিসারে দুটি…

April 7, 2026

বৃষ্টিতে বাঁচল KKR? তবুও কামব্যাকের ইঙ্গিত দাদার—কী বললেন সৌরভ

আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্স নিয়ে প্রশ্নের ঝড় উঠেছে। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ বৃষ্টির…

April 7, 2026