Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bank Holiday List: অক্টোবর মাসের শেষ সপ্তাহে ৫ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, রইলো ছুটির তালিকা

Updated :  Monday, October 24, 2022 10:00 AM

বর্তমানের যুগে ব্যাঙ্ক পরিষেবা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা অস্বীকার করা যায় না। মাঝে মাঝেই বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্থিক কাজ করতে মানুষ ব্যাঙ্কে যায়। কিন্তু হঠাৎ করে যদি ব্যাঙ্ক বন্ধ হয় তাহলে খুব সমস্যায় পরতে হয় সাধারণ মানুষকে। শেষ মুহূর্তে টাকার জোগাড় না হলে বড়ই অসহায় হয়ে পড়ে মানুষ। তাই সকলকে আগে থাকতে জেনে রাখা উচিত তার শহরে কোন কোন দিন ব্যাংক বন্ধ থাকবে। সেই তথ্য থাকলে মানুষ আগে থাকতেই ব্যাংকে গিয়ে টাকার ব্যবস্থা করে রাখতে পারে। তাই যাতে মানুষকে সমস্যা না করতে হয় সেই কথা বিচার করে আজকের এই প্রতিবেদন।

চলতি অক্টোবর মাসের শুরুর দিকে ছিল দূর্গা পূজা এবং লক্ষ্মীপূজো এবং শেষের দিকে রয়েছে দীপাবলি, ধনতেরাস ইত্যাদি। এই মাসে প্রচুর ছুটি রয়েছে বিভিন্ন এলাকাভিত্তিক উৎসবের জন্য। অক্টোবর মাসের শেষ সপ্তাহ শুরু হচ্ছে দীপাবলি দিয়ে এবং শেষ হবে ভাইফোঁটা দিয়ে। তাই এই সপ্তাহেও দেশের বিভিন্ন জায়গায় বেশ কয়েকদিন ছুটি থাকবে। এক সপ্তাহেই ছুটি থাকবে ৫ দিন। এবার কোন রাজ্যে কোনদিন ছুটি থাকবে, জানতে প্রতিবেদনের শেষ অংশটি অবশ্যই পড়ুন।

২৪ অক্টোবর – কালী পুজো/ভূত চতুর্দশী/দিওয়ালি/লক্ষ্মী পুজো- হায়দরাবাদ, ইম্ফল এবং গ্যাংটক ছাড়া দেশের অন্যান্য শহরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৫ অক্টোবর – লক্ষ্মী পুজো/দিওয়ালি/গোবর্ধন পুজো। গ্যাংটক, হায়দরাবাদ,ইম্ফল এবং জয়পুরে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৬ অক্টোবর – ভাইফোঁটা। আমদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, দেরাদুন, গ্যাংটক, জম্মু, কানপুর, লখনউ, মুম্বই, নাগপুর, শিলং এবং সিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২৭ অক্টোবর – ভাই দুজ/চিত্রগুপ্তের উৎসব। লখনৌ, কানপুর, ইম্ফল এবং গ্যাংটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

৩০ অক্টোবর – রবিবার।

এছাড়া ৩১ অক্টোবর, মাসের শেষ দিনেও ছুটি থাকবে। ওইদিন সর্দার বল্লভভাই জয়ন্তী। আমদাবাদ, পটনা এবং রাঁচিতে ব্যাঙ্ক বন্ধ। তবে ব্যাঙ্ক বন্ধ থাকলেও এইসব দিনে অনলাইনে ব্যাঙ্কিং সংক্রান্ত কাজ করা যাবে।