রাজ্য

পরিবর্তন হচ্ছে সময়, জেনে নিন ব্যাঙ্ক খোলা ও বন্ধ করার নতুন সময়

পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি সত্যি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে ইতিমধ্যে। তার মধ্যেই এত বড় নির্বাচন হওয়ার পরে হাজারে হাজারে মানুষ প্রতিদিন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন। বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছেন আবার মমতা বন্দ্যোপাধ্যায়। হাতে ক্ষমতা নিয়েই আবারো শক্ত হাতে করোনা মোকাবিলার জন্য প্রস্তুত হচ্ছেন মমতা।

রাজ্যের করোনা পরিস্থিতি সামাল দেবার জন্য নতুন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ ৬ মে থেকে পশ্চিমবঙ্গে বন্ধ হয়ে যাচ্ছে সমস্ত লোকাল ট্রেন পরিষেবা। এছাড়াও সরকারি পরিবহন এবং মেট্রোর উপরে দেওয়া হয়েছে নতুন নির্দেশিকা। জানানো হয়েছে এবার থেকে মেট্রো এবং সরকারি পরিবহন চলবে অর্ধেক পরিমাণে। পরিবর্তন হচ্ছে বাজার খোলা রাখার সময়ে। এছাড়াও ব্যাংকিং আওয়ার পরিবর্তন হচ্ছে পশ্চিমবঙ্গে।

শপথ গ্রহণের পরে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে একটিজরুরি বৈঠকে উপস্থিত হন করোনা পরিস্থিতি মোকাবেলার জন্য। এই বৈঠকে উপস্থিত ছিলেন বিভিন্ন জেলা শাসক এবং CMOH রা। সেই বৈঠকে করোনাভাইরাস এর মোকাবিলা করার জন্য নতুন নির্দেশিকা জারি করা হয় নবান্ন তরফে। সেই বৈঠকের পর এ মমতা বন্দ্যোপাধ্যায় বাজার খোলার টাইমিং, এবং ব্যাংকিং এর সময় নিয়ে বেশকিছু নতুন নির্দেশিকা জারি করেন।

মমতা ঘোষণা করে দেন, এবারে ব্যাংক খোলা থাকবে সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। আর বাজার খোলা থাকবে সকাল ৭টা থেকে ১০ টা ও বিকেল ৩টে থেকে ৫ টা পর্যন্ত। গত ২৪ ঘন্টায় ১৭ হাজার ৬৩৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। রাজ্যে একদিনে করোনায় ১০৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় কলকাতাতেই করোনায় মৃত্যু ৩১ জনের। ফলে এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করার জন্য মমতার এই নতুন পদক্ষেপ

John Fabian

Recent Posts

এপ্রিলেই টানা ছুটির ধামাকা! স্কুল-কলেজ, ব্যাঙ্ক ও অফিস কবে কবে বন্ধ—দেখে নিন সম্পূর্ণ তালিকা

রাত পোহালেই পহেলা এপ্রিল। নতুন শিক্ষাবর্ষ শুরু হলেও খুশির খবর হল—এপ্রিল মাস জুড়ে রয়েছে একাধিক…

March 31, 2026

ফর্ম ৬ নিয়ে তীব্র সংঘাত! সিইও অফিসের সামনে তৃণমূল-বিজেপি মুখোমুখি, লাঠিচার্জের অভিযোগ

ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে মঙ্গলবার কলকাতার সিইও দফতরের সামনে তীব্র উত্তেজনা ছড়ায়। তৃণমূল…

March 31, 2026

গ্যাসের খরচে নাজেহাল? ইথানল কুকটপ কি হতে পারে সস্তার নতুন সমাধান!

এলপিজির দাম ও সরবরাহ নিয়ে অনিশ্চয়তার মধ্যে সামনে এসেছে নতুন প্রশ্ন—রান্নাঘরে কি ঢুকতে চলেছে ইথানল-চালিত…

March 31, 2026

১ এপ্রিল থেকে PAN Card বানাতে বড় ধাক্কা! শুধু আধার নয়, লাগবে একগুচ্ছ নতুন ডকুমেন্ট

১ এপ্রিল ২০২৬ থেকে PAN Card তৈরির নিয়মে বড় পরিবর্তন আনতে চলেছে কেন্দ্র। এতদিন শুধুমাত্র…

March 31, 2026

হিরে ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে সিলমোহর? সম্পর্কের মাঝেই বড় সিদ্ধান্ত মলাইকা অরোরার

বলিউড অভিনেত্রী মলাইকা অরোরার ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা যেন থামছেই না। সম্প্রতি হিরে ব্যবসায়ী হর্ষ…

March 31, 2026

ভোটের আগে DA নিয়ে নতুন চাল! নবান্নর বৈঠকে মিলতে পারে বড় সিদ্ধান্ত

বিধানসভা নির্বাচনের আগে বকেয়া মহার্ঘ ভাতা (DA) ও মহার্ঘ ত্রাণ (DR) নিয়ে ফের বড় পদক্ষেপ…

March 31, 2026