শুভেন্দু অধিকারী (Suvendu Adhikary), রাজীব বন্দ্যোপাধ্যায় (Rajib Banerjee) এর পরে এবারে সিঙ্গুরের বিধায়ক এবং সকলের মাস্টারমশাই রবীন্দ্রনাথ ভট্টাচার্য (Rabindranath Bhattacharya) এর নামে পোস্টার লাগানো হল সিঙ্গুরে। সেই পোস্টারে বড় বড় করে লেখা হলো আমরা গর্বিত, আমরা স্যারের অনুগামী। আর সেই ব্যানার কে কেন্দ্র করে এবারে নতুন করে শোরগোল সৃষ্টি হলো রাজনৈতিক মহলে। তবে শুভেন্দু অধিকারীর পোস্টারের থেকে এই পোস্টার কিছুটা হলেও আলাদা। শুভেন্দুর পোস্টার যে বা যারা লাগিয়েছিলেন তারা কিন্তু দাবি করেননি তারা লাগিয়েছেন পোস্টার। তবে এক্ষেত্রে স্যার এর অনুগামীরা দাবি করছেন যে তারাই এই ব্যানার লাগিয়ে দিয়েছেন সিঙ্গুরে।
সোমবার সকাল হতেই সেইমুর আনন্দ নগর গ্রাম পঞ্চায়েতের সামনে আনন্দনগর পার্টি অফিস এবং পঞ্চায়েতে র রাস্তায় স্যারের অনুগামী পোস্টার পড়তে দেখা গেল। পাশাপাশি আনন্দনগর আঞ্চলিক তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল পেজে এই পোস্ট করা হয়েছে। তবে শুভেন্দু অধিকারীর অনুগামীরা কখনো কিছু স্বীকার করেননি। এক্ষেত্রে স্যার এর অনুগামীরা জোর গলায় বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) যেরকম সততার প্রতীক ঠিক সেরকম তাদের মাস্টারমশাই সততার প্রতীক। তাদের দাবি, তাদের প্রিয় স্যারকে নানা রকম রাজনৈতিক কার্যকলাপ থেকে সরিয়ে রেখে দুর্নীতিপরায়ন মানুষদের তৃণমূল কংগ্রেসে জায়গা দেওয়া হচ্ছে। এই ব্যাপারটির প্রতিবাদ জানাতে তারা এই ব্যানার সারা জায়গায় লাগিয়ে গিয়েছেন। স্যারের সাথে অন্যায় করা হচ্ছে, এবং এই ব্যানার এর মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চান তারা।
অন্যদিকে এই ব্যানার নিয়ে রবীন্দ্রনাথ ভট্টাচার্য্য বলেছেন, “একজন বিধায়কের অনুগামী হিসেবে কেউ যদি ব্যানার লাগায় তাতে ভুল তো কিছু নেই। সে তো আর সরকারের বা দলের বিরুদ্ধে কিছু বলছে না।” তিনি আরো জানিয়েছেন, “আমি এখনো দলের অনুগত হিসেবে কাজ করছি। সিঙ্গুরের একটা বুথেও আমি হারিনি। তাই আমার অনুগামী থাকাটা খুব স্বাভাবিক।” পাশাপাশি তিনি জানিয়ে দিয়েছেন, কোন জল্পনার প্রয়োজন নেই আমি দলবদল এর রাস্তায় হাঁটছি না।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…