রাজ্য

বিশ্বভারতীয় হাত থেকে রাস্তা ফেরত নিল রাজ্য, জানালেন মুখ্যমন্ত্রী

বছর তিনেক আগে রাস্তা হস্তান্তর করেছিল পূর্ত দফতর। এইবার সেই শান্তিনিকেতনের ডাকঘর মোড় থেকে কালিসায়র মোড় পর্যন্ত রাস্তার দায়িত্ব বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের হাত থেকে ফিরিয়ে নিতে চলেছে তৃণমূল তথা মমতা সরকার। সেই মর্মে ইতিমধ্যে নির্দেশিকায় ছাড়পত্র দিয়েছে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো।

সোমবার বোলপুরে প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, সকালে শান্তিকেতনের কয়েকজন আবাসিক তার বাড়িতে গিয়েছিলেন। তাকে দিয়েছেন একটি চিঠিও। এই চিঠি পড়ে শুনিয়ে বলেন,”এতে তারা প্রধানত লিখেছেন যে, বিশ্বভারতী কর্তৃপক্ষ যত্রতত্র কুৎসিত উঁচু পাচিল নির্মাণ এবং পথ অবরোধ এবং তার ফলে শান্তিনিকেতনের আশ্রমিক এবং স্থানীয় অধিবাসীবৃন্দের দুর্দশার কথা আমরা জানাচ্ছি। শান্তিনিকেতনে যাতায়াতের শতাব্দীপ্রাচীন রাস্তাটি যেটা পূর্ত দফতরের নিয়ন্ত্রণে থাকার কথা, শিক্ষাভবনের মোড় থেকে কাঁচমন্দির পর্যন্ত সবধরনের মালবাহী গাড়ির চলাচল সবসময়ের জন্য বিশ্বভারতী কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে। আগে নিয়ন্ত্রণ ছিল সংগীত ভবনের মোড় থেকে কাঁচমন্দির পর্যন্ত সকাল ছয় টা থেকে সন্ধ্যা ছয় টা পর্যন্ত ছিল। জেলা শাসকের নিয়ন্ত্রণে ছিল সেটা।”

মুখ্যমন্ত্রী দাবি, কাকতালীয়ভাবে সোমবার বীরভূমে আসার আগে হ্যালিপ্যাডের সেই রাস্তা ফিরিয়ে নেওয়ার নির্দেশিকায় স্বাক্ষর করা হয়েছিল। যে ফাইল পূর্ত দফতরের তরফে তাকে পাঠানো হয়েছিল। সেই ফাইল স্বাক্ষরের পরই তিনি চিঠি পড়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সাথে আইন অনুযায়ী মেনে দ্রুত বিশ্বভারতীর হাত থেকে সেই রাস্তা ফিরিয়ে নিতে উন্নয়নের কাজ করতে জেলা প্রশাসনের কর্তাদের নির্দেশ দেন।

মুখ্যমন্ত্রী জানান,”রাস্তাটা আমরা আবার ফেরত নিয়ে নিচ্ছি। তাহলে আশ্রমের সমস্যাটা সমাধান হয়ে যাবে। এই অঞ্চলেই অমর্ত্য সেন, নন্দলাল বসুর বাড়ি এবং বাড়ি মেরামত করার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয়না।” সাথে মুখ্যমন্ত্রী কটাক্ষ করে বলেন, “বাদ বাকি লাইনটা ভদ্রতা করে আর পড়লাম না।” মমতার আমলেই সেই রাস্তাটা বিশ্বভারতীর শতবার্ষিকীর অনুষ্ঠান আমন্ত্রণ জানানো জানানো নিয়ে চলেছিল চলছিল টানাপড়েন। তার সাথে মুখ্যমন্ত্রী দাড়িয়েছেন অমর্ত্য সেনের পাশেও।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026