Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মায়ের মতই সুন্দরী ও গ্ল্যামারাস, মীনাক্ষীর মেয়ের এই ছবি তুমুল ভাইরাল ইন্টারনেটে, দেখুন

Updated :  Tuesday, December 6, 2022 10:49 AM

নব্বই দশকের অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির নাম তার যুগের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্তর্ভুক্ত। মীনাক্ষী ৯০ এর দশকের কিছু স্মরণীয় চলচ্চিত্রে উপস্থিত হয়েছিলেন, যা দর্শকদের হৃদয়ে আলাদা ছাপ রেখে গেছে। এখনো তার বেশ কিছু সিনেমা দর্শকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। মীনাক্ষী শেশাদ্রির সেরা চলচ্চিত্রগুলির কথা বলতে গেলে, দর্শকরা এখনও তার ছবি ‘দামিনী’ দেখতে পছন্দ করে। এই ছবিতে মীনাক্ষী শেশাদ্রী তার দুই সহঅভিনেতার অভিনয়কেও ছাপিয়ে গিয়েছিলেন। মীনাক্ষীকে এখন আর চলচ্চিত্রে না দেখা গেলেও, আজও মানুষ তাকে দেখতে আগ্রহী। সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর সেটে দেখা গিয়েছিল অভিনেত্রীকে।

মায়ের মতই সুন্দরী ও গ্ল্যামারাস, মীনাক্ষীর মেয়ের এই ছবি তুমুল ভাইরাল ইন্টারনেটে, দেখুন

মীনাক্ষী শেশাদ্রি চলচ্চিত্র থেকে দূরে নিজের একটি জগত তৈরি করেছেন এবং আজ তিনি তার পরিবারের সাথে সুখী জীবনযাপন করছেন। তবে, এবারে অভিনেত্রী সোসিয়াল মিডিয়ায় ভাইরাল হয়েছেন নিজের মেয়ের জন্য। আপনাদের জানিয়ে রাখি, দামিনী অভিনেত্রী মীনাক্ষী শেশাদ্রির মেয়ে কেন্দ্রা মাইসোর এখন একজন যুবতী এবং তিনিও মায়ের পদচিহ্ন অনুসরণ করছেন। অনেকেই হয়তো তাকে চেনেন, তবে মীনাক্ষীর মেয়ে হিসেবে কেউ হয়তো তাকে চিনতেন না। কেন্দ্রা চেহারার দিক থেকে তার মায়ের মতোই লম্বা, গ্ল্যামারাস এবং সুন্দরী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার একটি ছবিও প্রকাশিত হয়েছে যেটি এই মুহূর্তে ভাইরাল। কেন্দ্রার যে ছবিটি প্রকাশিত হয়েছে, তাতে তাকে সাদা রঙের পোশাকে দেখা যাচ্ছে। এই ছবিতে খুব কিউট হাসি দিচ্ছেন মীনাক্ষী শেশাদ্রির মেয়ে। ছবিতে তার স্টাইল বলিউড অভিনেত্রীর থেকে কোনো অংশে কম নয়।

মায়ের মতই সুন্দরী ও গ্ল্যামারাস, মীনাক্ষীর মেয়ের এই ছবি তুমুল ভাইরাল ইন্টারনেটে, দেখুন

যখন কেন্দ্রার এই ছবিটি সামনে এসেছে, নেটিজেনরা এই ছবিতে তাদের প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। ছবিতে মন্তব্য করে, একজন ব্যবহারকারী কেন্দ্রাকে ‘দামিনী পার্ট ২’ বলে বর্ণনা করেছেন। আবার, অন্য একজন লিখেছেন, ‘আমরা জানতাম না যে মীনাক্ষীরও এত বড় মেয়ে আছে’। এভাবেই এই ছবি নিয়ে মানুষ প্রচুর প্রতিক্রিয়া দিচ্ছেন।