ভারতে চীনা অ্যাপ নিষিদ্ধ হওয়ায় চরম অসন্তুষ্ট এই দেশ
গতকালই ভারত সরকারের তরফ থেকে নিষিদ্ধ করা হয়েছে Tiktok সহ ৫৯ টি চীনা অ্যাপ। জানা গিয়েছে এর ফলে ভারতের প্রতি অসন্তুষ্ট হয়েছে বেজিং। ইতিমধ্যেই চীনের বিদেশ মন্ত্রক পরিস্থিতি খতিয়ে দেখার কথা ঘোষণা করেছে। এই বিষয়ে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিঝিয়ান জানিয়েছেন, “এই বিষয়টি নিয়ে চীন বেশ চিন্তিত। ভারতে ব্যবসা করা চীনা সংস্থাগুলির অধিকার রক্ষা করার দায়িত্ব ভারতেরই। সেই দিকটি ক্ষুণ্ম করা হচ্ছে।”
উল্লেখযোগ্য, সোমবার TikTok, Wechat, UC Browser সহ মোট ৫৯টি জনপ্রিয় চীনা অ্যাপ বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। এরপরই সরকারি নির্দেশিকা অনুযায়ী গুগল ও অ্যাপল তাদের প্লে স্টোর থেকে সরিয়ে নিয়েছে এই অ্যাপগুলিকে। যদিও কিছু কিছু ব্যবহারকারীদের স্মার্টফোনে চালু রয়েছে অ্যাপগুলি। তবে আগামী দিনে এগুলি বন্ধ হয়ে যাবে বলে শোনা গিয়েছে।
অন্যদিকে, জনপ্রিয় অ্যাপ Tiktok এর সংস্থা বাইটড্যান্স দাবী করেছে যে তাদের অ্যাপে সিকিউরিটি সংক্রান্ত কোনও ফাঁক নেই। তাই ব্যবহারকারীদের তথ্য চুরি অথবা চীনা সরকারের সঙ্গে কোনও যোগসূত্র থাকার কথা সম্পূর্ণ অস্বীকার করেছে তারা। এছাড়াও সরকারের কাছে নিজেদের অ্যাপের সুরক্ষা সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে বেশ কিছু চীনা সংস্থাকে। সেই তথ্যের ভিত্তিতে ব্যান বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেওয়া হবে তা জানিয়ে দেবে ভারত সরকার।
রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকালমৃত্যুকে ঘিরে শোকের ছায়া নেমে এসেছে টলিউডে। এই ঘটনার পর থেকেই একাধিক…
চৈত্রের শেষে এসে দক্ষিণবঙ্গ জুড়ে অসহ্য গরমে নাজেহাল সাধারণ মানুষ। দিন যত এগোচ্ছে, ততই বাড়ছে…
আইপিএল ২০২৬-এ চেন্নাই সুপার কিংসের শুরুটা একেবারেই প্রত্যাশামতো হয়নি। মহেন্দ্র সিং ধোনিকে ছাড়া মাঠে নেমে…
আইপিএল ২০২৬-এ শুধু ম্যাচ নয়, স্টেডিয়ামের গ্যালারিও এখন আলোচনার কেন্দ্রবিন্দু। পাঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের…
আইপিএল ২০২৬-এ কলকাতা নাইট রাইডার্সের পারফরম্যান্সের মাঝেই নতুন বিতর্ক সামনে এসেছে। দলের সবচেয়ে দামি খেলোয়াড়…
দেশজুড়ে সরকারি কর্মী ও পেনশনভোগীদের মধ্যে মহার্ঘ ভাতা (DA) বৃদ্ধি নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।…