Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

AC Local Train: আগামী সপ্তাহ থেকেই বাংলা চলবে প্রথম এসি লোকাল ট্রেন! জেনে নিন রুট, ভাড়ার তালিকা

Updated :  Thursday, August 7, 2025 4:22 PM

ঠিক যেন স্বপ্নপূরণ! বহু প্রতীক্ষার পর অবশেষে বাংলার প্রথম এয়ার কন্ডিশনড লোকাল ট্রেন চালু হচ্ছে। একাধিক জল্পনা ও গুজবকে দূরে সরিয়ে এবার ভারতীয় রেলের তরফে সরকারি ঘোষণা করে জানানো হল প্রথম এসি লোকাল ট্রেনের যাত্রা শুরুর দিন ও ভাড়ার বিস্তারিত।

১১ অগস্ট ২০২৫, সোমবার—এই দিন থেকেই শিয়ালদহ মেন লাইনে ছুটবে বাংলার প্রথম এসি লোকাল ট্রেন। দেশের মধ্যে মুম্বই ও চেন্নাইয়ের পর তৃতীয় রাজ্য হিসেবে পশ্চিমবঙ্গের মানুষও উপভোগ করতে চলেছেন এই আধুনিক যাত্রী পরিষেবা। স্বাধীনতা দিবসের আগেই এই পরিষেবা চালু হওয়ায় একে বাংলার জন্য রেলের তরফে বিশেষ উপহার বলেই মনে করছেন অনেকেই। শিয়ালদহ থেকে রানাঘাট পর্যন্ত চলবে এই ট্রেন। প্রথম পর্যায়ে সীমিত রুটে চললেও ভবিষ্যতে এই পরিষেবা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে রেল সূত্রে খবর।

কেমন হবে এই এসি লোকাল ট্রেন?

এই ট্রেনের রেক দেখতে অনেকটা মেট্রো রেলের মতো। পুরো ট্রেনটি স্টেনলেস স্টিলের তৈরি এবং এতে থাকছে মোট ১২টি কামরা। যাত্রীদের বসার জন্য থাকছে ১১২৮টি আসন। কামরাগুলিতে থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা, সিসিটিভি ক্যামেরা, জিপিএস নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেম, এবং লাগেজ রাখার জন্য শক্তপোক্ত তাক। সর্বোচ্চ গতি হবে প্রতি ঘণ্টায় ১১০ কিলোমিটার।

ভাড়া কত পড়বে?

এই এসি লোকাল ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে রুট অনুযায়ী:

শিয়ালদহ – দমদম: ৩৫ (মাসিক: ৬২০)
শিয়ালদহ – ব্যারাকপুর: ৬০ (মাসিক: ১২৭৫)
শিয়ালদহ – নৈহাটি: ৯০ (মাসিক: ১৮১০)
শিয়ালদহ – রানাঘাট: ১২০ (মাসিক: ২৪৩০)

রেল আধিকারিকদের মতে, যাত্রী সুরক্ষা, আরাম ও আধুনিক পরিকাঠামোর কথা মাথায় রেখেই এই ভাড়া নির্ধারণ করা হয়েছে।