Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Bengal weather update: অতি ভারী বর্ষণে ভাসছে উত্তরবঙ্গ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও কি ভারী বৃষ্টির সম্ভাবনা?

Updated :  Saturday, June 17, 2023 1:24 PM

প্রচন্ড বৃষ্টিতে উত্তরবঙ্গ ভাসলেও এখন চরম তাপপ্রবাহের পরিস্থিতি চলছে পশ্চিমের জেলাগুলিতে। তাপপ্রবাহের সঙ্গেই চরম অস্বস্তিকর আবহাওয়ার কথাও জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে সোমবারের পর দক্ষিণবঙ্গে হাওয়া বদলের কিছুটা সম্ভাবনা রয়েছে। বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে। প্রাক বর্ষার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি কিছুটা হলেও বৃদ্ধি পাবে। তবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এখনো পর্যন্ত আটকে রয়েছে। আপাতত মালদার উপরে অবস্থান করছে এই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। ১৮ থেকে ২১ জুনের মধ্যে আবারও সক্রিয় হতে পারে মৌসুমী বায়ু এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ থাকবে। সকালের দিকে মেঘলা আকাশ এবং হালকা বৃষ্টি হলেও আবহাওয়া বিকেলের দিকে কিছুটা বদলে যাবে। দিনভর অস্বস্তিকর গরম আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃষ্টি হলেও অস্বস্তি পিছু ছাড়বে না। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ৫৩ থেকে ৯২ শতাংশ।

আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে রবিবার পর্যন্ত চরম তাপ প্রবাহ চলবে পশ্চিম দিকের কয়েকটি জেলায়। পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় ব্যাপক তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে। বাকি জেলাতে চরম অস্বস্তিকর আবহাওয়া থাকবে। সোমবারে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে অস্বস্তি বজায় থাকবে। শনি এবং রবিবার অস্বস্তি থাকবে একেবারে চরমে। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকবে মুর্শিদাবাদ নদিয়া বীরভূম পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। অন্যদিকে উত্তরবঙ্গে নিচের দিকে তিনটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে।