বিনোদন

‘দিল বেচারা’তে নেপোটিজমের উদাহরণ, প্রাপ্য সম্মান পেলেন না বাঙালি অভিনেতা-অভিনেত্রী

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পেছনে দায়ী করা হয়েছিল বলিউডের নেপোটিজমকে। এবার তার শেষ ছবি ‘দিল বেচারা’তেও নেপোটিজমের উদাহরণ প্রকাশ্যে উঠে এলো। ছবির দুটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন বাঙালি অভিনেতা-অভিনেত্রী শ্বাশত চ্যাটার্জি এবং স্বস্তিকা মুখার্জি। কিন্তু, হটস্টারে ছবির কাস্ট হিসেবে নামই নেই এই দুজনের। শুধু তাই নয়, গুগুলেও কাস্ট হিসেবে নাম নেই তাদের।

অন্যদিকে, ছবিতে ক‍্যামিও রোলে অভিনয় করেছিলেন সইফ আলি খান। মাত্র কিছু সময়ের জন‍্যই দেখা গিয়েছিল তাকে। তবুও সইফকে মূল চরিত্রের ক্রেডিট দেওয়া হয়েছে। এছাড়াও জাভেদ জাফরি ও মিলিন্দ কুনাজি ছবিতে অভিনয় না করেও পেয়ে গিয়েছেন কাস্ট ক্রেডিট। বিষয়টি প্রকাশ্যে আসতেই প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। এমনকি স্বস্তিকা নিজেও সন্দেহ প্রকাশ করেছেন এই বিষয়ে। কেউ কেউ বলছেন এটাই বলিউডের নেপোটিজম।

উল্লেখযোগ্য, ছবিতে সঞ্জনা সাঙ্ঘির বাবা-মায়ের চরিত্রে অভিনয় করেছেন শ্বাশ্বত এবং স্বস্তিকা। দুজনেরই অভিনয় খুবই প্রশংসিত হয়েছে। মুক্তি পাওয়ার পর থেকেই তাদের এই ছবিটি ইতিহাস তৈরি করেছে। ফিল্ম রিভিউ ওয়েবসাইট IMDb এ পেয়েছে ৯.৮ রেটিং। প্রায় একমাস ধরে ছবি মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সুশান্ত অনুগামীরা। শুক্রবার সন্ধ‍্যা ৭.৩০টায় ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় ‘দিল বেচারা’। জানা গিয়েছে, একসাথে অত্যধিক মানুষ হটস্টার ব্যবহার করায় ক্র‍্যাশ করে যায় সেটি।

Anirban Kundu

Recent Posts

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026

৫০০ টাকার গ্যাস একদম ফ্রি! ডিপোজিট লাগবে না—আপনি কি পাচ্ছেন এই নতুন সুবিধা?

LPG সংকটের মধ্যে কেন্দ্র বড় ঘোষণা করেছে। পাইপলাইন গ্যাস (PNG) ব্যবহারে উৎসাহ দিতে ৫০০ টাকার…

March 26, 2026