বিনোদন

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বাঙালি অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়

কৌশিক পোল্ল্যে: আবারো সিনেপাড়ায় বিয়ের সানাই বাজল বলে। আরও এক হট বলিউড কাপলের বিয়ে হতে চলেছে অতি শীঘ্রই এবং পাত্রী এই বাংলারই মেয়ে। অভিনেত্রী পূজা বন্দোপাধ্যায়ের সঙ্গেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে চলেছেন এক বলিউড অভিনেতা।

সদ্যই নিজের ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে এই সুখবর প্রকাশ্যে আনলেন খোদ অভিনেত্রী। তার বিয়ে হতে চলেছে বলিউড টেলিভিশন জগতের প্রখ্যাত অভিনেতা কুনাল বর্মার সঙ্গে। ইতিমধ্যেই যুগল সেরে ফেললেন তাদের এনগেজমেন্ট, সেই বিশেষ মুহূর্তের ছবিটিই পোস্ট করলেন পূজা। দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর সুন্দর সিদ্ধান্তে উপনীত হলেন এই জুটি।

আরও পড়ুন : গালে নানারকমের রঙ, বসন্তোৎসবে মেতে উঠলেন শ্রীলেখা মিত্র, দেখুন সেই ছবি

বাংলা বানিজ্যিক ছবির অভিনেত্রী পূজা ‘চ্যালেঞ্জ 2’, ‘লাভেরিয়া’, ‘রকি’, ‘হইচই আনলিমিটেড’ প্রভৃতি ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন। রকি সিনেমাটির পরপরই তিনি পাড়ি দেন বলিউডে। সুযোগ আসে বলিউডের হাইপ্রোফাইল মেগাসিরিয়াল ‘মহাদেব’ এ দেবী পার্বতীর একটি চরিত্রে অভিনয় করার। এরপরই আরও বেশ কিছু সিরিজে নজর কাড়েন তিনি, হয়ে ওঠেন বলিউড টেলিজগতের একটি পরিচিত নাম। রিয়্যালিটি শো ‘বিগ বস’ এর তেরো তম সিজনটির গ্র্যান্ড ওপেনিং এ তাকে গেস্ট হিসেবে দেখা গিয়েছে।

বলিউডে চুটিয়ে কাজ করার পর অভিনেতা দেবের অনুরোধে ফেরেন টলিউডে এবং তার সঙ্গে ‘হইচই আনলিমিটেড’ ছবিতে অভিনয় করেন। ‘বিবাহ অভিযান’ সিনেমায় ‘মিছরির দানা’ নামক আইটেম সং বাজিমাত করেন পূজা। এছাড়াও হইচই এর একটি ওয়েব সিরিজ ‘পাপ’ এ পার্বনী নামক চরিত্রে তাকে দেখা গিয়েছে। তাদের বিয়ের তারিখ নিয়ে স্পষ্ট কিছু না জানালেও, এই বছরের মধ্যে বা শেষের দিকে এই যুগল বিয়ে সারছেন এমনটাই অনুমান করা যায়।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026