কৌশিক পোল্ল্যে: ছোট থেকেই ক্যামেরার সামনে অভিনয় করার সৌভাগ্য হয়েছিল এই ছোট্ট খুদেটির, আর সেখান থেকেই তার অভিনয়ের যাত্রা শুরু। স্টার জলসার অতি জনপ্রিয় ধারাবাহিক ‘মা’ তাকে এনে দেয় তুমুল জনপ্রিয়তা ও বহুল খ্যাতি। এই একটিমাত্র ধারাবাহিকের দরুন রাতারাতি স্টার হয়ে ওঠেন ‘মা’ ধারাবাহিকের ঝিলিক। ধারাবাহিকটি সাফল্যের সঙ্গে হাজারেরও বেশি পর্ব সম্প্রচারিত করে।
সেই ঝিলিকের আসল নাম তিথি বসু। ওইটুকু বয়সে অসাধারন অভিনয়ের জেরে সকলের মনে জায়গা করে নিয়ে তিনি হয়ে ওঠেন সকলের ঘরের মেয়ে। ধারাবাহিক ক্রমশ গল্পানুযায়ী এগোতে ঝিলিকের পরিবর্তন করা হয়। অভিনেত্রী শ্রীতমা দত্তকে সেই চরিত্র দেওয়া হলেও ছোট্ট ঝিলিকের জনপ্রিয়তা ও ধারাবাহিকের টিআরপির স্বার্থে আবারো তিথিকে অন্যরূপে ফিরিয়ে আনা হয়।
আরও পড়ুন : প্রথমবার মুম্বাই এসে হোলি খেললেন নিক জোনস, সঙ্গ দিলেন প্রিয়াঙ্কা-ক্যাটরিনা
এরপর অবশ্য আরও বেশ কিছু সিরিয়ালে অভিনয় করেন তিথি, কিন্তু দর্শকরা তাকে মনে রেখেছেন মূলত ঝিলিক চরিত্রটির জন্য। অভিনয় থেকে সাময়িক বিরতি নিলেও ইনস্টাগ্রামে নিয়মিত অ্যাক্টিভ থাকেন তিনি। তার পোস্ট করা বিভিন্ন ছবি প্রায়শই ভাইরাল হয় নেটদুনিয়ায়।
হট অ্যান্ড বোল্ড তিথি সদ্য ইনস্টাগ্রামে পোস্ট করলেন একটি হট ছবি। নীল রঙের স্বল্প পোশাকে দিব্যি বাজিমাত করলেন সোশ্যালে, তার ছবি রীতিমতো প্রশংসায় উপছে পড়ছে ছবির কমেন্টবক্স বলছে সে কথাই। তিথিকে নতুন কোনো ধারাবাহিকে সত্যিই দেখতে ইচ্ছুক অগনিত দর্শকরা, এবিষয়ে আপনি কী বলেন, নতুনরূপে ফিরবে তিথি! তিথি বসুর হট লুকের ছবিটি দেখতে চান? অবশ্যই রইল নীচের ওয়ালে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…