Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পিঠখোলা পোশাকে সোশ্যাল মিডিয়ায় পারদ চড়ালেন অভিনেত্রী পূজা, দেখুন নায়িকার সুন্দর ছবি

Updated :  Wednesday, July 12, 2023 9:02 PM

পূজা ব্যানার্জী টলিউডের পাশাপাশি হিন্দি টেলিভিশন জগৎ’এর পরিচিত মুখ। ২০২১’এই নিজের স্বামী কুনাল বর্মার সাথে সামাজিক বিয়ে সেরেছিলেন তিনি। সেখানে টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন হিন্দি টেলিভিশন জগৎ’এর অনেকেই। সেইসমস্ত ছবি ভাইরালও হয়েছিল সোশ্যাল মিডিয়ার পাতায়। ছেলে কৃশিভকে নিয়েই নিজেদের সামাজিক বিয়ে সেরেছিলেন এই তারকা দম্পতি।

সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পূজা ব্যানার্জী ভালোই সক্রিয়, তা তার সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হয়। তিনি প্রায়ই নিজের নানা ফটোশুটের ছবি ও পরিবারের সাথে কাটানো মুহূর্তের ছবি শেয়ার করে থাকেন নেটমাধ্যমে। নিজের বানানো রিল ভিডিও’ও শেয়ার করে নেন সোশ্যাল মাধ্যমে। এছাড়াও ছেলের সাথে কাটানো বিভিন্ন মুহূর্তের ঝলক অভিনেত্রী নিজেই তুলে ধরেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। কুনাল ও পূজা দুজনেই ব্যস্ততার ফাঁকে নিজেদের বেশিরভাগ সময়টাই তাদের ছেলে কৃশিভের সাথে কাটাতে পছন্দ করেন। তবে বর্তমানে তারা একান্তে একে অপরের সাথেই সময় কাটাচ্ছেন।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকে কুনাল ও পূজাকে একে অপরের সাথেই সুইমিং পুলের ধারে বৃষ্টির মধ্যেই একান্তে নিজেদের মতো করে সময় কাটাতে দেখা গিয়েছে। ঝলকে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের নতুন গান ‘তুম কেয়া মিলে’র তালেই রোমান্স করতে দেখা গিয়েছে তাদের। অভিনেত্রী অনুরাগীদের একাংশের মত, তারা পর্দার রণবীর সিং ও আলিয়া ভাটকেও রীতিমতো টেক্কা দিয়েছেন। অভিনেত্রীর হাতে চুম্বনও করতে দেখা গিয়েছে কুনালকে। আপাতত, তাদের শেয়ার করে নেওয়া সাম্প্রতিক রিল ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পুনরায় মিডিয়ার পাতায় চর্চিত হচ্ছেন এই তারকা দম্পতি।