Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

VIDEO: নিজের বাড়ির ছাদে সুন্দর সাজে দুর্দান্ত নাচ সুন্দরী যুবতীর, প্রশংসার ঝড় নেটদুনিয়ায়

Updated :  Saturday, July 30, 2022 8:37 AM

বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে! তাহলে তাতে তিনি সফল হন। সেকথা আলাদাভাবে বলার প্রয়োজন নেই।

কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি এক সুন্দরী যুবতী নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে পৌঁছে গিয়েছেন লাখো মানুষের কাছে। পরিচিত হয়েছেন নেটিজেনদের একাংশের মধ্যেও। তার নাচ দেখতে পছন্দ করেন অনেকেই। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা বলাই বাহুল্য।

সম্প্রতি যে গানের সাথে নৃত্য পরিবেশন করে সোশ্যাল মিডিয়ার পাতায় চর্চায় রয়েছেন এই যুবতী, সেখানে তাকে ‘তোমাকে চাই’ ছবির একটি জনপ্রিয় গানের সাথে নাচতে দেখা গিয়েছে। অরিজিৎ সিং ও অন্বেষার গাওয়া ‘ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে’ এই জনপ্রিয় বাংলা গানের সাথেই নৃত্য পরিবেশন করেছেন তিনি। উল্লেখ্য এই গানের কথা দিয়েছেন প্রসেন। আপাতত নিজের এই নাচের ভিডিওর সূত্র ধরেই নেটনাগরিকদের একাংশের মাঝে প্রশংসিত হয়েছেন তিনি।

সম্প্রতি এই যুবতী নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘উবিরুঙ্গিয়া’ থেকে নিজের এই নাচের ভিডিওটি শেয়ার করে নিয়েছেন। নিজের বাড়ির ছাদেই তিনি বানিয়েছেন এই ভিডিওটি, তা অবশ্য তার শেয়ার করা ভিডিওটি দেখেই স্পষ্ট হয়েছে। এই নাচের ভিডিওতে এই যুবতীকে বেশ জমকালো সাজে দেখা গিয়েছে। নীল ও লাল রঙের একটি ঘাঘড়া-চোলিতে দেখা মিলেছে তার। পাশাপাশি নিজের সাজ পূরণ করার জন্য মানানসই অলংকারেও সেজেছিলেন তিনি। সবকিছুর সাথেই ভিডিওতে তার সেই চিরপরিচিত মিষ্টি হাসিও ছিল, যা আবারো মন জয় করে নিয়েছে সকলের। তিন সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি তিনি শেয়ার করলেও ইতিমধ্যেই ৭৮ হাজার মানুষের কাছে পৌঁছে গিয়েছে তার এই ভিডিওটি। প্রশংসা করেছেন বহুজন। কমেন্টবক্সে চোখ রাখলেই তার ঝলক মিলবে।