Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

পুকুরের পাড়ে আম্রপালি দুবেকে দেখে বেসামাল খেসারি লাল যাদব, ভাইরাল ভিডিও

Updated :  Thursday, October 26, 2023 6:12 PM

আজকের দিনে ভোজপুরি গান মানেই পার্টিতে একটা আলাদা উন্মাদনা। ভোজপুরি যে কোনো গানের সাথেই নাচ একেবারে মাস্ট। একই সাথে ভোজপুরি সিনেমাও কিন্তু দর্শকরা ব্যাপকভাবে ইনজয় করেন। এই ভোজপুরি সিনেমা জগতের সবথেকে বড় তারকাদের মধ্যে একজন হলেন খেসারি লাল যাদব। তার সিনেমা দেখেননি অথচ ভোজপুরি সিনেমার তিনি ফ্যান, এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। ভোজপুরি সিনেমা জগতে এখনো তার অবাধ রাজত্ব। বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও, ফ্যান ফলোইং এর দিক থেকে যেকোনো বলিউড তারকাকে টেক্কা দিতে পারেন খেসারি।

আর খেসারি লাল যাদবের সঙ্গে যে অভিনেত্রীকে সবথেকে বেশি দেখা যায় তিনি হলেন আম্রপালি দুবে। খেসারির সঙ্গে আম্রপালি দুবের কেমিস্ট্রি যেনো যেকোনো ভোজপুরি সিনেমায় একেবারে চার চাঁদ লাগিয়ে দেয়। এই রোম্যান্টিক জুটির মুভি তালিকায় এমন কোনো সিনেমা নেই যেটা ফ্লপ হয়েছে মার্কেটে। এখন ভোজপুরি সিনেমা জগতে একাধিক অভিনেত্রীরা অভিনয় করলেও খেসারি লাল যাদবের সঙ্গে আম্রপালি দুবের মত জুটি এখনো ভোজপুরি সিনেমা জগতে একটাও তৈরি হয়নি। তাদের ছবি যেকোনো সিনেমা হলেই দারুন জনপ্রিয়তা নিয়ে চলে প্রায় বেশ কয়েক মাস ধরে।

সম্প্রতি এই জুটির একটি নতুন গান রিলিজ হয়ে গিয়েছে। এই গানের নাম কমরিয়া হিলোর মারাতা। এই গানটি ভারতে এখন বেশ জনপ্রিয় হয়েছে। এই গানের ভিডিওতে খুবই লাস্যময়ী ভূমিকায় দেখা গেছে অভিনেত্রীকে। এই ভিডিওতে ফাঁকা ময়দানে একটি ঝিলের পাড়ে দুজনকে রোম্যান্স করতে দেখা গেছে। এই ভিডিওতে অভিনেত্রীর পরনে আছে একটি সবুজ সালোয়ার এবং স্যুট। অন্যদিকে একেবারে সাহেবি সাজে আছেন অভিনেতা। সবমিলিয়ে এই গানের সবকিছুই দুর্দান্ত।

SRK মিউজিক ভোজপুরি নামের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল। ইতিমধ্যেই লাখ লাখ মানুষ এই ভিডিওটি দেখে নিয়েছেন। হাজার হাজার মানুষ এই ভিডিওতে কমেন্ট করেছেন। এই গানটি গেয়েছেন খেসারি লাল যাদব নিজেই। তার সাথে মহিলা মহিলা কণ্ঠে আছেন শিল্পী রাজ। আম্রপালি দুবের চাবুক ফিগার এই গানটিকে আরো বেশি জনপ্রিয় করে তুলেছে।