টেক বার্তা

Best Mileage Car: ১ লিটারে চলবে ২৮ কিমি, সিএনজি ডিজেল গাড়িকেও ফেল করবে এই ২ পেট্রোল গাড়ি

বর্তমান যুগে পেট্রোল এবং ডিজেলের দাম যে পরিমাণে বৃদ্ধি পাচ্ছে তাতে নতুন গাড়ি কিনতেই ভয় পাচ্ছেন সাধারণ মানুষ। অনেকে তাই বিকল্প হিসেবে বেছে নিয়েছে সিএনজি এবং বৈদ্যুতিক গাড়িকে। কিন্তু এই সমস্ত গাড়ির প্রাথমিক দাম পেট্রোল গাড়ি থেকে অনেকটাই বেশি হয়। তবে ভারতীয় বাজারে সম্প্রতি কিছু গাড়ি লঞ্চ করেছে যা ডিজেল গাড়ি বা সিএনজি গাড়ির মতো মাইলেজ দেবে আপনাকে। তাহলে প্রাথমিক মূল্য কম খরচ করেও আপনি ভালো মাইলেজ পেতে পারেন এই সমস্ত গাড়িতে। আজকের এই প্রতিবেদনে এমন এক গাড়ির কথা বলব যা প্রতি লিটারে ২৮ কিলোমিটার অব্দি মাইলেজ দিতে পারে। এই সম্বন্ধে বিস্তারিত জানতে প্রতিবেদনটি অবশ্যই পড়ুন।

আজকের এই প্রতিবেদনে আপনাদের একটি নয় বরং দুইটি গাড়ির কথা জানাবো। একটি হলো মারুতি গ্র্যান্ড ভিটারা এবং অন্যটি হলো টয়োটা আরবান ক্রুসার হাই রাইডার। এই গাড়িগুলিতে হাইব্রিড ইঞ্জিন দেখা যায়। মারুতি গ্র্যান্ড ভিটারার ক্ষেত্রে হালকা হাইব্রিড প্রযুক্তি সহ ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন পাওয়া যায় এবং অন্যটার গাড়িতে একই ইঞ্জিন শুধুমাত্র স্ট্রং হাইব্রিড বিকল্পের সাথে উপলব্ধ হয়। এই গাড়িগুলিতে পেট্রোল ইঞ্জিন এবং ব্যাটারি একই সাথে কাজ করে। ব্যাটারির মাধ্যমে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে চালানো যাবে গাড়ি। তাই শেষ পর্যন্ত হাইব্রিড বিকল্পের জন্য এসইউবি গাড়ি হওয়া সত্ত্বেও গাড়িগুলি প্রায় ২৭.৯ কিলোমিটার প্রতি লিটার মাইলেজ দিতে পারে।

এরপর আসা যাক দামের কথায়। ইতিমধ্যেই টয়োটা আরবান ক্রুসার হাই রাইডার তাদের গাড়ির দাম ঘোষণা করেছে। এই গাড়ির দাম শুরু হচ্ছে ১৫.১১ লাখ টাকা থেকে। গাড়িটির সর্বোচ্চ মডেলের দাম ১৮.৯৯ লক্ষ টাকা। অন্যদিকে মারতি কোম্পানি এখনও তাদের গাড়ির দাম ঘোষণা করেনি। আপনি যদি ভালো মাইলেজের গাড়ি কিনতে চান তাহলে এই দুটি গাড়ি আপনার বেস্ট অপশন হতে পারে।

Nirajana Nag

Recent Posts

PNB Customers Alert! হাতে আর বেশি সময় নেই, এই কাজটি না করলে BLOCK হতে পারে অ্যাকাউন্ট

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)-এর গ্রাহকদের জন্য বড় সতর্কবার্তা। নির্দিষ্ট সময়ের মধ্যে KYC আপডেট না করলে…

April 13, 2026

KKR News: কেকেআরের ৩৮ কোটি টাকা জলে! কোথায় ভুল নাইটদের? জেনে নিন বিস্তারিত

আইপিএল ২০২৬-এর মরশুম শুরু হতে না হতেই ঘোর সংকটে কলকাতা নাইট রাইডার্স (KKR)। তিনবারের চ্যাম্পিয়ন…

April 13, 2026

গুগল ম্যাপকে টেক্কা দিতে আসছে JioXplor! অলিগলি খুঁজে দেবে আম্বানির নতুন প্রযুক্তি

দেশের ডিজিটাল ইকোসিস্টেমে বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রিলায়েন্স জিও। এবার গুগল ম্যাপের একচেটিয়া দাপটকে চ্যালেঞ্জ…

April 13, 2026

২৫০ কোটির সাম্রাজ্য, বিদেশে রেস্তোরাঁ! ছেলেদের জন্য কত সম্পত্তি রেখে গেলেন আশা ভোঁসলে জানলে অবাক হবেন

ভারতীয় সংগীত জগতের এক উজ্জ্বল নক্ষত্র ছিলেন আশা ভোঁসলে। কয়েক দশক ধরে তাঁর কণ্ঠে মুগ্ধ…

April 13, 2026

তপ্ত গরমে হঠাৎ স্বস্তির বার্তা! দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির বড় পূর্বাভাস, কাল থেকে বদলাবে আবহাওয়া

চৈত্রের শেষ লগ্নে রাজ্যে ফের চরমে গরম ও অস্বস্তি। গত কয়েকদিনের ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিললেও…

April 13, 2026

CSK ম্যাচের আগেই KKR-র বড় ধাক্কা উল্টে সুখবর! চেন্নাইয়ে ফিরছেন ‘মিস্ট্রি’ বরুণ চক্রবর্তী

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (IPL) এখনও জয়ের মুখ দেখেনি কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ব্যর্থতার…

April 13, 2026