Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

বোল্ড অবতারে ফ্যানদের রাতের ঘুম কাড়লেন ‘অঙ্গুরী ভাবি’, ব্যাপক ভাইরাল ছবি

Updated :  Saturday, August 27, 2022 3:15 PM

ভারতীয় দর্শকদের মধ্যে সিনেমা দেখার পাশাপাশি সিরিয়াল দেখার ট্রেন্ড বেশ ভালই রয়েছে। তাইতো একাধিক ভাষাতে প্রতিদিন সন্ধ্যাবেলা প্রত্যেকের বাড়িতেই টেলিভিশনে চলে কোনো না কোনো ধারাবাহিক। কমেডি সিরিয়াল হিসেবে একদিকে যেমন ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, “তারক মেহতা কা উল্টা চশমা”, ঠিক অন্যদিকে বেশ জনপ্রিয়তা রয়েছে “ভাবিজি ঘর পার হ্যায়” সিরিয়ালের। এই সিরিয়ালটা শুরু হয়েছিল ২০১৫ সালে। তারপর প্রায় ৭ বছর পেরিয়ে গেছে। এখনও কমেডি শো হিসাবে প্রত্যেকের মনের মনিকোঠায় সযত্নে তোলা রয়েছে এই ধারাবাহিক।

শুরু থেকেই এই ধারাবাহিকের স্ক্রিপ্ট এবং সেইসাথে তারকাদের অসাধারণ অভিনয় জমিয়ে তুলেছিল সিরিয়ালটিকে। কমেডি শো হিসাবে ভারতে এই ধারাবাহিক একদম প্রথম তালিকায় থাকবে সারাজীবন। দীর্ঘ সময় ধারাবাহিকে বেশকিছু অভিনেতা-অভিনেত্রীর বদল হলেও, শোয়ের জনপ্রিয়তাতে তাতে এক বিন্দুও আঁচ পড়েনি। পুরনো আঙ্গুরী ভাবি শিল্পা শিন্ডের জায়গায় ধারাবাহিকে নতুনভাবে এসেছিলেন শুভাঙ্গী আত্রে। জানা যায়, ধারাবাহিকের জনপ্রিয়তা বাড়তে থাকলে শিল্পা শিন্দে নির্মাতাদের কাছ থেকে পারিশ্রমিক বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তাকে এমনিতেই এপিসোড পিছু ৩৫ হাজার টাকা করে দেওয়া হত। পারিশ্রমিক বাড়ানোর দাবি না মানলে শিল্পা শিন্দে সিরিয়াল ছেড়ে দেন। সেই জায়গাতেই এখন অঙ্গুরি ভাবির চরিত্র সামলাচ্ছেন শুভাঙ্গী আত্রে।

এই টিভি সিরিয়াল অভিনেত্রী শুভাঙ্গী আত্রে বর্তমানে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন। তিনি সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় থাকেন। মাঝে মাঝেই তিনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ছবি পোস্ট করে থাকেন যা অবশ্যই ভাইরাল হয়। সম্প্রতি বোল্ড অবতারে শুভাঙ্গী আত্রে বেশ কিছু ছবি পোস্ট করেন যা দেখে রাতের ঘুম উড়েছে নেটিজেনদের। ভাইরাল হওয়া পোস্টে দেখা গিয়েছে অভিনেত্রী বেশ বোল্ডভাবে শাড়ি পরে ফটোশুট করেছেন। তাঁকে যে দেখতে খুবই সুন্দরী লাগছিল তা বলার অপেক্ষা রাখে না। অঙ্গুরী ভাবির এমন বোল্ড অবতার দেখে চক্ষু চড়কগাছ হয়েছে নেটিজেনদের। ইন্টারনেট দুনিয়াতে এই ছবি দাবানলের মত ছড়িয়ে পড়েছে।