বিনোদন

পরিবারে বিরোধ, ভাগ‍্যশ্রী কি পারবে সংসারের সবাইকে একসঙ্গে রাখতে?

‘ভাগ্যশ্রী’ নামটি শুনতেই চোখে ভাসে একটি মিষ্টি নায়িকার মুখ। ‘ম্যায়নে পেয়ার কিয়া’-র সেই নস্টালজিয়া। কিন্তু সব এক লহমায় উধাও হয়ে যাবে,যদি আপনি চোখ রাখেন টি.ভি.-র পর্দায় ‘স্টার জলসা’ চ্যানেলে।এই চ্যানেলে চলছে জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘ ভাগ্যলক্ষ্মী’। এই মুহূর্তে এই সিরিয়ালের অনস্ক্রিন নায়িকা ভাগ্যশ্রীর অনস্ক্রিন সংসারের সংস্কারের  ভিত টলোমলো। সিরিয়ালে দেখা যাচ্ছে ভাগ্যশ্রীর দেওর শুভ পরীক্ষায় ফেল করেছে এবং সেই রেজাল্ট সে কাউকে জানায়নি। ভাগ্যশ্রী এই কথা জানতে পেরে শুভকে তিরস্কার করে। এইসময় সেখানে প্রবেশ ঘটে ভাগ্যশ্রীর স্বামী ও ননদের।

ননদ আগে থেকেই সন্দিহান ছিল শুভর রেজাল্ট নিয়ে। সে শুভর সামনে এই কথা ভাগ্যশ্রীর স্বামীকে বলতেই শুভ তাকে চড় মারতে যায়। ভাগ্যশ্রী তার হাত চেপে ধরলেও একটি মেয়ের গায়ে হাত তুলতে যাওয়ার অপরাধে ভাগ্যশ্রীর স্বামী অর্থাৎ শুভর দাদা তাকে চড় মারে এবং ‘বড়দাভাই’ বলে ডাকতে বারণ করে। তবে যদি সিরিয়ালের বাইরে আমাদের চারপাশে দেখি,তাহলে বুঝতে পারবো প্রতিনিয়ত এই ধরনের ঘটনা আমাদের চারপাশে ঘটে চলেছে। কিন্তু তাকে আদৌ সাংসারিক বিরোধ বলা যায় কিনা,তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই দৃশ্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘স্টার জলসা’ ও ‘জি বাংলা’-র কলাকুশলীদের তরজা শুরু হয়েছে।

একপক্ষ অপর পক্ষের বিরুদ্ধে ‘কপি’ করার অভিযোগ তুলেছেন। এছাড়া শুরু হয়েছে ট্রোলিং। নেটিজেনরা রীতিমত ট্রোল করা শুরু করেছেন এই দৃশ্য নিয়ে। বস্তুতঃ দৃশ্যটি এমনভাবে উপস্থাপনা করা হয়েছে যেন মনে হচ্ছে, শুভ পাশ না করলে ভাগ্যশ্রীর সংসার ভেঙে যাবে। এই কারণে এই দৃশ্যটি হাস্যকর হয়ে উঠেছে। ‘ ভাগ্যলক্ষ্মী ‘ সিরিয়ালটি শুরুর সময় থেকেই বিতর্কের মুখে পড়েছে। তার উপর করোনা অতিমারী মানুষের মানসিক পরিস্থিতিতেও প্রভাব ফেলেছে। স্বাভাবিকভাবেই দর্শক এখন চাইছেন এমন কোনো কাহিনী যা তাঁদের মনে শিল্পরসের খোরাকের যোগান দেয়। কিন্তু দর্শকদের এই চাহিদা সত্ত্বেও চ্যানেল কর্তৃপক্ষ তাঁদের ডেইলি সোপগুলির কাহিনীর পুরোনো ধাঁচ কেন বজায় রেখেছেন,সেটাই এখন ভাবার বিষয়।

Anirban Kundu

Recent Posts

১৪ হাজারের নিচে 5G ঝড়! 6300mAh ব্যাটারিতে বাজিমাত Redmi A7 Pro 5G

বাজেট স্মার্টফোনের বাজারে বড় চমক দিল Xiaomi। ভারতের বাজারে লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Redmi…

April 14, 2026

চেন্নাইয়ের বিরুদ্ধে জিততে মরিয়া KKR, প্রথম একাদশে জোড়া পরিবর্তনের সম্ভাবনা

চেন্নাইয়ের ২২ গজে সুবিধা পান স্পিনার এবং ধীর গতির বোলারেরা। এই তথ্য অজানা নয় কেকেআর…

April 14, 2026

বড় খবর! I-PAC ডিরেক্টর গ্রেপ্তার, নির্বাচনের আগে চাঞ্চল্য দেশজুড়ে

নির্বাচনের প্রাক্কালে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে বড়সড় চাঞ্চল্য তৈরি হল। রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা I-PAC-এর সহ-প্রতিষ্ঠাতা ও…

April 14, 2026

মাধ্যমিকের রেজাল্ট কবে হাতে পাবেন? দিনক্ষণ জানিয়ে দিল পর্ষদ

২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই ছাত্র-ছাত্রীদের মধ্যে একটাই প্রশ্ন—কবে প্রকাশ হবে রেজাল্ট?…

April 14, 2026

যুবসাথীর টাকা এখনও আসেনি? কবে পাবেন ভাতা, জানুন নতুন আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের ‘যুবসাথী’ প্রকল্প এখন ভোটের আবহে বেশ চর্চায়। এই প্রকল্পের আওতায় মার্চ মাস থেকে…

April 14, 2026

১২৫ গ্রাম সোনা থেকে কোটি টাকা! কত সম্পত্তির মালিক অরূপ বিশ্বাস, জানুন বিস্তারিত

তৃণমূল কংগ্রেসের অভিজ্ঞ নেতা অরূপ বিশ্বাস আবারও টালিগঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনী লড়াইয়ে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের…

April 13, 2026