বর্তমান যুগে সোশ্যাল মিডিয়া আজকের প্রজন্মের কাছে একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। অনেকে এই সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার বানিয়েই নিজের প্রতিভাকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরছেন। ফলও পাচ্ছেন হাতেনাতে। বর্তমান যুগে সোশ্যাল মিডিয়ায় কোনোকিছুই ভাইরাল হতে বিশেষ সময় লাগে না। আর যদি কোন প্রতিভাবান মানুষ তার নিজের প্রতিভাকে পৌঁছে দিতে চান সকলের কাছে তাহলে, তাতে তিনি সফল হন। সেকথা আর আলাদাভাবে বলার প্রয়োজন নেই। এখন সেই প্রতিযোগিতায় পিছিয়ে নেই বাচ্চারাও। সম্প্রতি তারই আরো এক প্রমাণ মিলেছে নেটমাধ্যমে।
কেউ নিজের গান, কেউবা নাচ, কেউ আঁকা কিংবা আবৃত্তির ভিডিও শেয়ার করে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায়। প্রত্যেকেই নিজের শিল্পীসত্তাকে প্রকাশ করতে আগ্রহী থাকেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। সম্প্রতি তেমনি নিজের নাচের প্রতিভাকে কাজে লাগিয়ে এক পাঁচবছরের খুদে পৌঁছে গিয়েছে বহু মানুষের কাছে। পরিচিতও হয়েছে নেটজনতার একাংশের মাঝে। তার নাচের প্রশংসাও করেছেন বহুজন। সোশ্যাল মিডিয়া বর্তমান প্রজন্মের কাছে উপার্জনের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে, তা আর আলাদাভাবে বলার নয়।
সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওতে এক পাঁচবছরের ছোট বাচ্চার দেখা মিলেছে। হিন্দি গানের তালেই দুর্দান্ত ভাবভঙ্গির সহিত নৃত্য পরিবেশন করতে দেখা গিয়েছে তাকে। এটুকু বয়সে ইউটিউবেই রয়েছে তার নিজস্ব চ্যানেল, নাম ‘সানিয়া আহমেদ’। এই চ্যানেলের সূত্র ধরে সে প্রায়ই নিজের একাধিক নাচের ভিডিও শেয়ার করে থাকে। সম্প্রতি ‘ভিগি হুয়ি হে রাত মাগার’এর তালেই দুর্দান্ত ভাবভঙ্গির সাথে নৃত্য পরিবেশন করেছে এই পাঁচবছরের বাচ্চাটি। সানিয়া যে এই ধরনের ভিডিও বানাতে যথেষ্ট সাবলীল, সেকথা তাকে দেখলেই স্পষ্ট হবে। আপাতত, সানিয়ার প্রশংসায় পঞ্চমুখ নেটজনতার অধিকাংশ। বেশিরভাগের মতেই, বয়সের তুলনায় সে যথেষ্ট দক্ষ নৃত্য পরিবেশনায়। আর সেই সূত্রেই এই মুহূর্তে চর্চায় সানিয়া। উল্লেখ্য, সাম্প্রতিক ভাইরাল হওয়া ভিডিওটি ৩ বছর আগে শেয়ার করে নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে সেই ঝলকই ৩ কোটির কাছাকাছি মানুষের কাছে পৌঁছে গিয়েছে।
ইডেন গার্ডেন্সে আরেকটি রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল ক্রিকেটপ্রেমীরা। কলকাতা নাইট রাইডার্স বনাম লখনউ সুপার জায়ান্টস…
২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের ‘সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছে, যা নিয়ে…
দক্ষিণবঙ্গের আবহাওয়ায় আচমকাই বদল। শুক্রবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকলেও বাতাসে রয়েছে অস্বস্তিকর গুমোট…
শ্যামপুর কেন্দ্রে মনোনয়ন পেশ করতেই ফের বিতর্কে জড়ালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়। এবার সরাসরি তাঁর…
বকেয়া মিটলেও মিলল না প্রতিশ্রুত মহার্ঘ্য ভাতা। রাজ্য সরকারের বাজেটে ঘোষিত ৪ শতাংশ ডিএ এখনও…
সাইকেলের থেকেও কম দামে বাইক! শুনতে অবাক লাগলেও বাস্তবে এমনই অফার নিয়ে বাজারে ঝড় তুলেছে…