Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

হলুদ শাড়িতে কিলার পোজ দিলেন অভিনেত্রী Monalisa, ছবি দেখে ঘায়েল হলেন পুরুষ ভক্তরা (PHOTOS)

Updated :  Tuesday, March 28, 2023 10:49 AM

অভিনয় জগৎ-এর একটি পরিচিত নাম মোনালিসা। একাধিক ভোজপুরি ছবিতে অভিনয় করেছেন তিনি। ভোজপুরি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম নাম তিনি। বাংলা ইন্ডাস্ট্রিতে কেরিয়ারের শুরুতেই বেশ কয়েকটি কাজ করেছিলেন এই অভিনেত্রী। হাল আমলের বাংলা ওয়েব সিরিজেও কাজ করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে তিনি দীর্ঘদিন ধরে হিন্দি ধারাবাহিকে অভিনয় করছেন। নিঃসন্দেহে তিনি একজন ভালো অভিনেত্রী, তা আলাদাভাবে বলার প্রয়োজন পরে না। অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ভোজপুরি অভিনেতা বিক্রান্ত সিংয়ের সাথে আপাতত চুটিয়ে সংসার করছেন তিনি। থেকে থেকেই তার ঝলকও মেলে সোশ্যাল মিডিয়ার পাতায়।

বর্তমানের অভিনেত্রী হিসেবে নেটমাধ্যমে তার আনাগোনা নেহাতই কম নয়। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও তার অনুরাগীর সংখ্যা নজরকাড়া। তারা রীতিমতো অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকেন সোশ্যাল মিডিয়ার পাতায় অভিনেত্রীর এক ঝলক পাওয়ার জন্য। অভিনয়ের পাশাপাশি নিজের পরিবার ও স্বামী বিক্রান্তের সাথে সময়ও কাটাতে পছন্দ করেন তিনি। পাশাপাশি সময়-সুযোগ পেলে বেরিয়ে পড়েন ঘুরতে। সেইসমস্ত মুহূর্তগুলোর ঝলকও নিজেই ভাগ করে নেন নিজের অনুরাগীদের সাথে। আর খুব স্বাভাবিকভাবেই তা ভাইরাল হয় নিমেষে।

সম্প্রতি অভিনেত্রী নিজের যে ঝলকের সূত্র ধরে চর্চিত হচ্ছেন সেখানে হলুদ শাড়িতে দেখা মিলেছে অভিনেত্রীর। এদিন অফশোল্ডার মানানসই ডিজাইনার ব্লাউজে ছিলেন তিনি। কর্লি হেয়ারে নিয়েছিলেন মানানসই নুড মেকাপও। পরেছিলেন মানানসই কানের দুল ও আংটি। স্মোকি আই মেকাপে পরেছিলেন লাল ম্যাট লিপস্টিকও। এদিন শুটিং ফ্লোর থেকেই নিজের এই ঝলক শেয়ার করে নিয়েছিলেন অভিনেত্রী, তা অবশ্য তার সোশ্যাল মিডিয়ার পাতায় নজর রাখলেই স্পষ্ট হবে। আপাতত, অভিনেত্রী নিজের এই সাম্প্রতিক শাড়ি লুক দিয়েই দৃষ্টি আকর্ষণ করেছেন নেটনাগরিকদের একাংশের। মুগ্ধ করেছেন ভক্তদেরও, যার ঝলকও রয়েছে নেটদুনিয়ায়।